সুপার সিক্সে রোববার ভারতের মুখোমুখি বাংলাদেশ

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ০৭:২২ পিএম

নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল কুয়ালালামপুরের বেইউমাস ওভাল মাঠে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সুপার সিক্সে গ্রুপ-১ এর এই ম্যাচটি রোববার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হবে।

‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারায় বাংলাদেশ। পরের ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়েও অস্ট্রেলিয়ার কাছে ২ উইকেটে হেরে যায় জুনিয়র টাইগ্রেসরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ১৮ রানে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করে বাংলাদেশ। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয় বাংলাদেশ। এই গ্রুপে ৩ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া।

৩ ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ সেরা হয় ভারত। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও মালয়েশিয়াকে হারায় তারা। এই গ্রুপের রানার্স-আপ হয় লংকানরা এবং তৃতীয়স্থান পায় ওয়েস্ট ইন্ডিজ।

টুর্নামেন্টের নিয়মানুযায়ী, ১ নম্বর গ্রুপে রাখা হয়েছে ‘এ’ ও ‘ডি’ গ্রুপের সেরা ছয় দলকে। ২ নম্বর গ্রুপে রাখা হয়েছে ‘বি’ ও ‘সি’ গ্রুপের সেরা ছয় দলকে।

সুপার সিক্সে গ্রুপ-১এ বাংলাদেশ ছাড়াও আছে ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। সুপার সিক্সে গ্রুপ-২এ খেলবে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড।

গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। তাদের সাথে সুপার সিক্সে খেলতে হবে না বাংলাদেশকে। আর শ্রীলঙ্কা ‘এ’ গ্রুপ রানার্স-আপ হওয়ায় তাদের সাথে খেলা নেই টাইগারদের। কারণ গ্রুপ চ্যাম্পিয়নের সাথে চ্যাম্পিয়ন ও গ্রুপ রানার্স-আপের সাথে রানার্স-আপের কোনো ম্যাচ রাখা হয়নি।

‘ডি’ গ্রুপে অস্ট্রেলিয়ার কাছে হারলেও স্কটল্যান্ডের বিপক্ষে জয় ছিলো বাংলাদেশের। তাই স্কটল্যান্ডের বিপক্ষে পাওয়া জয়ে ২ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে খেলবে বাংলাদেশ। সুপার সিক্সে ২ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে আছে বাংলাদেশ।

ভারত ছাড়াও সুপার সিক্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে বাংলাদেশ। একই ভেন্যুতে ক্যারিবীয়দের সাথে আগামী ২৮ জানুয়ারি খেলতে নামবে তারা।

আরবিএস
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
শ্রীলঙ্কার ঘূর্ণি স্বর্গ গলের মাটিতেই লঙ্কান ব্যাটারদের স্পিনের নাচন নাচিয়ে ছাড়লেন ভারতের তরুণ বাঁহাতি স্পিনার মানব সুতার! দ্বিতীয় ইনিংসে একাই ৬ উইকেট আর পুরো ম্যাচে এক ডজন উইকেটের কাছাকাছি- এক...
টেস্ট ক্রিকেটকে টি-টোয়েন্টির মেজাজে খেলানো যার সহজাত অভ্যাস, সেই ঋষভ পন্থ পৌঁছে গেলেন এমন এক শিখরে, যা ভারতের আর কোনো ব্যাটার আগে কখনো কল্পনাও করতে পারেননি! গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর