কলম্বোতে কঠিন চ্যালেঞ্জ, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ

আপডেট : ২৭ জুন ২০২৫, ০৮:২৪ পিএম

কলম্বো টেস্টের তৃতীয় দিন শেষে অনিবার্য হারের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এমনকি শ্রীলঙ্কার কাছে ইনিংস ব্যবধানে হারের শঙ্কাও জেগেছে।

তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১১৫ রান করেছে বাংলাদেশ। ১৩ রান নিয়ে উইকেটে আছেন লিটন দাস। এখনও ৯৬ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। হাতে আছে আর ৪ উইকেট।

শুক্রবার নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিলো বাংলাদেশ। গল টেস্টের মতো এবারও ব্যর্থ হয়েছেন ওপেনার এনামুল হক বিজয়। মাত্র ১৯ রান করে ফেরেন বিজয়। 

বিজয়ের ৩ বল পরই ফিরেছেন আরেক ওপেনার সাদমান। তার ব্যাট থেকে এসেছে ১২ রান। তিনে নামা মুমিনুল হকও এগোতে পারেননি বেশিদূর। ১৫ রানের বেশি করতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটার।

টপ অর্ডারের ব্যর্থতার পর একই অবস্থায় পড়ে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটাররা। ৪৮ বলে ১৯ রান করেছেন শান্ত। ৫৩ বলে ২৬ করেছেন মুশফিক। শেষদিকে নেমে ১১ রান করে সাজঘরে ফিরেছেন মেহেদি হাসান মিরাজও।

লঙ্কানদের হয়ে প্রবাথ জয়সুরিয়া ও ধনঞ্জয়া ডি সিলভা দুটি করে উইকেট নেন। আর আসিথা ফার্নান্দো ও থারিন্ডা রত্নায়েকে একটি করে উইকেট নিয়ে দিন শেষ করেন।  

আরবিএস
ক্রিজের একপ্রান্তে ভারতীয় বোলারদের অলআউট আক্রমণ, আর অন্যপ্রান্তে তরুণ ব্যাটার সোনাল দিনুশার অবিশ্বাস্য ও মহাকাব্যিক লড়াই। এই লড়াইয়ের ওপর ভর করেই ভারতকে শেষ দিনে জয়বঞ্চিত করে দ্বিতীয় টেস্টটি ড্র...
ডারউইনের ঐতিহাসিক জয়ের পর ম্যাকের টেস্টে অন্য এক বাংলাদেশকে দেখল ক্রিকেট বিশ্ব। অজি পেসার মিচেল স্টার্কের তোপ ও নাথান লায়নের ঘূর্ণিতে মাত্র দুই দিনেই শেষ হয়ে গেছে দুই টেস্ট সিরিজের শেষ ম্যাচটি।...
ম্যাকেতে বোলারদের সম্পূর্ণ দাপটে কাটলো বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিন। পেসারদের জন্য লাল বলের অনবদ্য রোমাঞ্চকর পরিবেশ এবং ক্রমাগত মুভমেন্টের মুখে চরম ব্যাকফুটে...
শ্রীলঙ্কার ঘূর্ণি স্বর্গ গলের মাটিতেই লঙ্কান ব্যাটারদের স্পিনের নাচন নাচিয়ে ছাড়লেন ভারতের তরুণ বাঁহাতি স্পিনার মানব সুতার! দ্বিতীয় ইনিংসে একাই ৬ উইকেট আর পুরো ম্যাচে এক ডজন উইকেটের কাছাকাছি- এক...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর