এএফসি চ্যালেঞ্জ লিগ: প্রিলিমিনারি রাউন্ডে খেলতে কাতারে বসুন্ধরা কিংস

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১১:০২ এএম

এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচ খেলতে কাতারে পৌঁছেছে বসুন্ধরা কিংস। রোববার বেলা ১১টার ফ্লাইটে দেশ ছেড়ে যায় তারা। 

অ্যাওয়ে ম্যাচে কাতারের দোহায় সুহেইম বিন হামাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে সিরিয়ান ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে গত মৌসুমে বাংলাদেশের ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। 

সিরিয়ায় চলমান অস্থিরতার কারণে মূলত ম্যাচটি কাতারে আয়োজন করছে আল কারামাহ। দোহায় পৌঁছে বসুন্ধরা কিংস রোববার সন্ধ্যায় প্রথম দিনের অনুশীলন করছে কাতার বিশ্ববিদ্যালয়ের ৮ নাম্বার গ্রাউন্ডে। 
এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডে পশ্চিম অঞ্চল থেকে খেলছে ১০টি দল। নক আউট পর্বের ম্যাচে জয়ী ৫টি দল পাবে মূল পর্বে খেলার সুযোগ।

আল কারামাহর বিপক্ষে জিততে পারলে আগামী ২৫ অক্টোবর শুরু হতে যাওয়া এএফসি চ্যালেঞ্জ লিগ খেলার টিকেট পাবে বসুন্ধরা কিংস।

বাংলাদেশ থেকে কিংস ছাড়াও এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডে খেলছে আবাহনী লিমিটেড। তারা হোম ম্যাচে স্বাগত জানাবে কিরগিজস্তানের ক্লাব এফসি মুরাস ইউনাইটেডকে।

আরবিএস
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
রাশিয়ার দিক থেকে ক্রমাগত বাড়তে থাকা সামরিক হুমকির প্রেক্ষাপটে সাধারণ নাগরিকদের নিরাপদ সরিয়ে নেয়ার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে বাল্টিক দেশ- লিথুনিয়া। তবে, রাশিয়ার কোনো ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ...
লক্ষ্মীপুর পৌর শহরের জুয়েলার্সের দোকান থেকে কাস্টমারকে দেখানোর কথা বলে ২২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হওয়া এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। লক্ষ্মীপুরের জুয়েলার্স ব্যবসায়ীদের তৎপরতা ও জেলা...
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে। 
চলতি সপ্তাহে বহুল আলোচিত ওয়াশিংটন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর তাইওয়ানের কাছে সকল প্রকার অস্ত্র বিক্রি ও পূর্বের অর্ডারের ডেলিভারি বন্ধের জন্য জোরালো চাপ সৃষ্টি করতে পারেন চীনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর