ইয়ামালকে পেছনে ফেলে দেম্বেলের হাতে ব্যালন ডি’অর, বোনমাতির হ্যাটট্রিক

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩১ পিএম

গেলো মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজির উইঙ্গার ওসমানে ডেম্বেলের হাতেই উঠলো ২০২৫ ব্যালন ডি’অর ট্রফি। অন্যদিকে টানা তৃতীয়বার নারীদের বিভাগে সেরা হয়েছেন স্পেনের এইতানা বোনমাতি।

২৮ বছর বয়সী ফরাসি তারকা ডেসেম্বলে বার্সেলোনার তরুণ তুর্কি লামিন ইয়ামালকে পিছনে ফেলে এই ট্রফি জয় করেছেন। ফুটবলের সবচেয়ে মর্যাদাকর ব্যক্তিগত এই পুরস্কার হাতে নিয়ে ডেম্বেলেকে বেশ আবেগি হতে দেখা গেছে। আধুনিক ফুটবলের দুই বিশ্ব তারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডোর আধিপত্য খর্ব করে গত বছর থেকে নতুন নতুন তারকাদের দেখা যাচ্ছে ব্যালন ডি’অর মঞ্চে। 

২০১৮ সালে বিশ্বকাপ জয়ী ফরাসি দলেরও সদস্য ছিলেন বরুসিয়া ডর্টমুন্ড ও বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড ডেম্বেলে। গত মৌসুমে পিএসজির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় করেছেন ৩৫ গোল। পিএসজিকে উপহার দিয়েছেন ফরাসি লিগ ও কাপ ডাবল, সাথে প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা।

কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে পাড়ি জমানোর পর ডেম্বেলে হয়ে উঠেন পিএসজির সেন্টার-ফরোয়ার্ড। ইতিহাসে প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ে ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে পিএসজি। 

প্যারিসের থিয়েটার ডু শার্লেটে গতকাল বর্ণাঢ্য অনুষ্ঠানে সেরার ট্রফি হাতে ডেম্বেলে বলেছেন, ‘আমার সত্যিই বলার মত কোন ভাষা নেই। পিএসজির হয়ে এটা ছিলো অসাধারণ একটি মৌসুম।’

গতকাল বর্ষসেরা কোচের শিরোপা জয় করেছেন পিএসজির লুইস এনরিকে। এনরিকে তার বাবার মত, এমনটাই বলেছেন ডেম্বেলে।

এবারের এই ট্রফি জয়ের সংক্ষিপ্ত তালিকায় ডেম্বেলেসহ পিএসজির ৯ জন সদস্য মনোনয়ন পেয়েছিলেন। 

ডেম্বেলে বলেন, ‘এটা একটি ব্যক্তিগত ট্রফি। কিন্তু আসলে সবাই মিলে এই ট্রফিটি আমরা জয় করেছি। ক্যারিয়ারে ব্যালন ডি’অর সত্যিকার অর্থেই আমার কোন লক্ষ্য ছিল না। আমি শুধুমাত্র দলকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা উপহার দিতে কঠোর পরিশ্রম করেছি।’

১৮ বছর বয়সী বার্সা তারকা ইয়ামাল ২০২৩ সালে বার্সেলোনায় ডেম্বেলের সতীর্থ ছিলেন। ডেম্বেলের সেরার ট্রফি জয়ের আগে অনূর্ধ্ব-২১ ক্যাটাগরিতে সেরা খেলোয়াড় কোপা ট্রফি জয় করেছেন ইয়ামাল। এনিয়ে দ্বিতীয় বছর তিনি এই ট্রফি জয় করলেন।  

ডেম্বেলে যখন ব্যালন ডি’অর অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করছিলেন তখন তার দল পিএসজি লিগ ওয়ানে মার্সেইর কাছে ১-০ গোলে পরাজিত হয়। এই ম্যাচটি রোববার অনুষ্ঠিত হবার কথা থাকলে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে প্রচণ্ডে ঝড়ের কারণে একদিন পিছিয়ে যায়। 

এদিকে নারীদের বিভাগে বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার বোনমাতিকে ছাড়িয়ে যাবার মত কেউ ছিলেন না। যদিও স্প্যানিশ আরেক তারকা মারিওনা কারডেনটিকে পিছনে ফেলে বোনমাতি টানা তৃতীয়বারের মত ব্যালন ডি’অর ট্রফি নিজের করে নেন। 

২৭ বছর বয়সী বোনমাতির স্পেন নারী ইউরো ২০২৫ ফাইনালে ইংল্যান্ডে কাছে পেনাল্টিতে পরাজিত হয়। এছাড়া ক্লাব মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে কালডেনটির আর্সেনালের কাছে হেরে যায় বোনমাতি বার্সেলোনা। 

ইউরোতে বোনমাতি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মনোনীত হয়েছিলেন। যদিও স্পেনের হয়ে প্রথম দুই ম্যাচে অসুস্থতার জন্য তিনি খেলতে পারেননি। ব্যক্তিগত এই পুরস্কার গ্রহণের সময় বোনমাতি সতীর্থদের কৃতিত্ব দিয়ে বলেছেন, ‘আমি দারুণ গর্বিত। আমি মনে করি টানা তৃতীয়বার আমি এখানে দাঁড়িয়ে আছি কারণ যে দলে আমি খেলি সব কৃতিত্ব তাদের।’

এই তালিকায় তৃতীয় হয়েছেন ইংল্যান্ডের ইউরো জয়ী দলের সদস্য এ্যালেসিয়া রুসো। তিনি আর্সেনালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছেন।  

বিশ্বজুড়ে সাংবাদিক প্যানেলের ভোটে ব্যালন ডি’অর মনোনীত হয়। ফিফা র‌্যাঙ্কিংয়ের পুরুষ বিভাগে শীর্ষ ১০০ ও নারী বিভাগে শীর্ষ ৫০ দেশের সাংবাদিকরা এখানে ভোট দেবার সুযোগ পান। 

বিশ্বসেরা তরুণ নারী খেলোয়াড়ের পুরস্কার জয় করেছেন বোনমাতির বার্সেলোনা ও স্পেন সতীর্থ ১৯ বছর বয়সী ভিকি লোপেজ। 

পিএসজির গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমা সেরা গোলরক্ষকের পুরস্কার ইয়াসিন ট্রফি জয় করেছেন। নারীদের বিভাগে সেরা গোলরক্ষক হয়েছেন ইংল্যান্ডের হান্নাহ হ্যাম্পটন। 

পুরুষ বিভাগে সেরা কোচ হয়ে ইউহান ক্রুইফ ট্রফি জয় করেছেন পিএসজির লুইস এনরিকে, নারীদের ইংল্যান্ডের কোচ সারিনা উইগম্যান। 

চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী পিএসজি হয়েছে বর্ষসেরা ক্লাব। নারীদের বর্সসেরা ক্লাব হয়েছে আর্সেনাল।

আরবিএস
মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে ইন্টার মায়ামির প্রথমবার 'কাম্পিওনেস কাপ' জয়ের রাতে এক রাজকীয় কীর্তি গড়েছেন লিওনেল মেসি। ক্লাবটির হয়ে নিজের ১০০তম গোলটি উদযাপন করার পর এই ৩৯ বছর বয়সী...
স্প্যানিশ তারকা ফেরান তোরেসের উড়ন্ত পারফর্ম্যান্সে অবশেষে চলতি ফ্রেঞ্চ লিগ ওয়ানে জয়ের মুখ দেখল চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন- পিএসজি। রোববার রাতে ঘরের মাঠের দল ব্রেস্তকে ১-০ ব্যবধানে হারিয়ে...
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতা চেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। 
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতে দুর্নীতি তদন্তের পর, আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 
পাঁচদিনের শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনীর তিন জাহাজ ‘থাং শান’, ‘দা ছিং’ ও  ‘থাই হু’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
ইরানে চলমান মার্কিন আগ্রাসনে কয়েকটি ঘটনায় যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে বলে দাবি করেছে জাতিসংঘের ইরানবিষয়ক স্বাধীন আন্তর্জাতিক তথ্য-অনুসন্ধান মিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর