রেকর্ড সাড়ে ১৭ কোটি ডলারে ইসাককে দলে ভিড়ালো লিভারপুল

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৭ পিএম

আলেকজান্ডার ইসাক। সুইডিশ এই ফুটবলারকে নিয়ে এখন চর্চা তুঙ্গে। ২৫ বছরের এই ফরোয়ার্ডকে ধর পেতে রীতিমতো যুদ্ধে নেমেছেন ইংলিশ জায়ান্টারা। শেষ পর্যন্ত সবাইকে পেছনে ফেলে ইংলিশ ফুটবল ইতিহাসে রেকর্ড ট্রান্সফার ফিতে নিউক্যাসল ইউনাইটেড থেকে ইসাককে দলে ভিড়িয়েছে লিভারপুল।

আনুষ্ঠানিক কোনো ঘোষণা অবশ্য এখনও আসেনি। দুই ক্লাবের কোনোটি কোনো সাড়া দেয়নি সংবাদমাধ্যমের নানা অনুরোধে। তবে, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, স্কাই স্পোর্টস এবং দ্য অ্যাথলেটিকসহ আরও নানা সংবাদমাধ্যম নিশ্চিত করেই দিয়েছে সুইডিশ স্ট্রাইকারকে নিয়ে দুই ক্লাবের সমঝোতা হয়ে গেছে।

বেয়ার লেভারকুসেন থেকে গত জুনে ফ্লোরিয়ান উইর্টজকে আনতে ১২৫ মিলিয়ন ইউরো খরচ করেছিলো লিভারপুল। এই দলবদল জার্মান ফুটবলারকে লিভারপুলের তো বটেই, ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসেও সবচেয়ে দামি ফুটবলার বানিয়ে দেয়। উইর্টজের এই রেকর্ড আড়াই মাসও টিকছে না।

উইর্টজের রেকর্ড ভাঙতে চলেছেন আলেকজান্ডার ইসাক। তাকে পেতে লিভারপুল নাছোড়বান্দা ছিল। গত আগস্টে ১২৭ মিলিয়ন ইউরো অফার করেও প্রত্যাখ্যাত হয় তারা। নিউক্যাসলের চাওয়া ছিল ১৭৩ মিলিয়ন ইউরো। দলবদল সম্পন্ন করার আগ্রহ থেকে নিউক্যাসল চাহিদা কমিয়েছে, বাড়িয়েছে লিভারপুল। 

২৫ বছর বয়সি ফুটবলার নিজেও নিউক্যাসলকে চাহিদা কমাতে বাধ্য করেছেন। দল ছাড়ার সিদ্ধান্তে অনড় ইসাক গত কয়েকদিন ধরে সতীর্থদের সঙ্গে অনুশীলন করেননি। খরবর অনুযায়ী, ১৩ কোটি পাউন্ডে (প্রায় সাড়ে ১৭ কোটি মার্কিন ডলার) নতুন ঠিকানায় যাচ্ছেন ইসাক, যা ট্রান্সফার ফির ব্রিটিশ রেকর্ড। 

তাকে পেতে অবশ্য বেশ কাঠখড় পোড়াতেই হলো লিভারপুলকে। গত মৌসুমে অসাধারণ পারফর্ম করা ফরোয়ার্ড লিভারপুলে যাওয়ার আগ্রহের কথা লুকাননি। নিউক্যাসলের বিরুদ্ধে অভিযোগ আনেন তিনি প্রতিশ্রুতি ভঙ্গের। নিউক্যাসল সেটির জবাবও দেয়। দুই পক্ষের সম্পর্কের অবনতি হয় চরমভাবে।

সুইডিশ ক্লাব অয়কোর একাডেমিতে পা রেখে ইসাকের ফুটবলার হওয়ার পথে যাত্রা শুরু ছয় বছর বয়সে। ২০১৬ সালে এই ক্লাবের হয়েই শুরু পেশাদার ক্যারিয়ার। পরের বছরই নাম লেখান বরুশিয়া ডর্টমুন্ডে। সেখানে খেলার সুযোগ তেমন পাননি বললেই চলে। ধারে কিছুদিন খেলেন নেদারল্যান্ডসের ক্লাব ভিলেমে। 

পরে ২০১৯ সালে পাড়ি জমান স্পেনে রিয়াল সোসিয়েদাদে। সেখানে তিন মৌসুমে মোটামুটি পারফর্ম করে পরিচিত যান। ২০২২ সালে নিউক্যাসলের ট্রান্সফার ফির রেকর্ড গড়ে ছয় বছরের চুক্তিতে প্রথমবার চলে আসেন ইংলিশ প্রিমিয়ার লিগে। অভিষেকেই লিভারপুলের বিপক্ষে অ্যানফিল্ডে গোল করে ম্যাচ-সেরা হন।

এআরএস
ইউরোপীয় ফুটবলের বিশাল সব জায়ান্ট ক্লাবগুলোর জন্য যেন এক নতুন বিভীষিকার নাম নরওয়ের ‘আস্পমিরা স্টেডিয়াম’। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এই বরফশীতল ফাঁদে পা দিয়ে ১-০ গোলের তেতো হার নিয়ে মাঠ...
মাত্র ১৯ বছর বয়সেই ইউরোপিয়ান ফুটবলে রীতিমতো ঝড় তুলেছেন স্প্যানিশ উইঙ্গার লামিন ইয়ামাল! উয়েফা নেশনস লিগে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে স্পেনের ৩-১ গোলের চোখধাঁধানো জয়ের রাতে আবারও ফুটবল বিশ্বকে...
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর