বাংলাদেশকে টাইব্রেকারে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ শিরোপা জিতলো ভারত

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ পিএম

ভালো খেলেও জিততে পারলো না বাংলাদেশের কিশোররা। উল্টো সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশীপ ফুটবলের শিরোপা ধরে রাখলো ভারতে। শনিবার ফাইনালে টাইব্রেকারে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতে নেয় ভারত। ফাইনালে নির্ধারিত সময়ে খেলার ফল ছিলো ২-২। 

টাইব্রেকারে দারুণ সেভ করে ভারতকে ম্যাচ জেতান গোলকিপার মানসজ্যোতি বড়ুয়া। এই নিয়ে টানা দু’বার এই আসরে চ্যাম্পিয়ন হলো ভারত। সব মিলিয়ে সপ্তমবার এই খেতাব জিতলো ভারত।

ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ছন্দে খেলা শুরু করেছিলো বাংলাদেশ। দ্রুত একটা গোল তুলে নিয়ে ভারতকে চাপে ফেলাই ছিল তাদের লক্ষ্য। কিন্তু সেই আশায় পানি ঢেলে ম্যাচে প্রথম লিড নেয় ভারত। 

চার মিনিটের মাথায় গোল করে ভারতকে এগিয়ে দেন গাংতে। বাঁ প্রান্ত থেকে বক্সে বল ভাসান গুনলেইবা। বাংলাদেশের ডিফেন্ডারদের গায়ে লেগে সেই বল পেয়ে যান গাংতে। গোল করতে ভুল করেননি তিনি।

২৫ মিনিটের মাথায় সমতা ফেরায় বাংলাদেশ। কর্নার থেকে বল পেয়ে দুরন্ত হেডে গোল করেন মোহম্মদ মানিক। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি সেই ফল। ৩৮ মিনিটে গুনলেইবা বল বাড়ান বক্সে। 

আহমেদ না পেলেও বল পেয়ে যান আজলান। কাট করে বাঁ পায়ে শট নেন, যা জড়িয়ে যায় জালে। প্রথমার্ধ শেষ হয় ২-১ ফলে। 

দ্বিতীয়ার্ধে আক্রমণের চাপ বাড়ায় বাংলাদেশ। বেশ কয়েকটি ভালো সেভ করেন ভারতের গোলকিপার মানসজ্যোতি বড়ুয়া। কয়েকবার পাল্টা আক্রমণ শানালেও গোলসংখ্যা বাড়াতে পারেনি ভারত।

শেষ বাঁশি বাজার আগে ম্যাচে সমতা ফেরায় বাংলাদেশ। ইনজুরি টাইমের ৭ মিনিটের মাথায় ভারতের বক্সে লং থ্রো করেন বাংলাদেশের এক ফুটবলার। এই বল ক্লিয়ার করতে ব্যর্থ হন ভারতীয় ডিফেন্ডাররা। 

জটলার মাঝে গোল করে ২-২ করেন ইশান হাবিব রিদুয়ান। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে বাংলাদেশের এক ফুটবলারের শট লাগে পোস্টে। আর এক ফুটবলারের শট বাঁচিয়ে দেন ভারতের গোলকিপার। তবে একটাও শট মিস করেনি ভারত। ৪-১ ফলে শেষে জয় পায় তারা।

এআরএস
আফগানিস্তানের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের ব্যাট হাতে তাণ্ডব যখন ক্রিকেট বিশ্বকে বুঁদ করে রেখেছে, ঠিক তখনই রিজার্ভ বেঞ্চে বসেই পুরো সিরিজ কাটাতে হয়েছে...
নয়া দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগান বোলারদের ছাতু বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে দ্রুততম শতকের এক নতুন ইতিহাস লিখলেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। বাঁহাতি এই...
জাতীয় দলের হয়ে মাঠে নামার ঠিক আগেই এক অনাকাঙ্ক্ষিত ইনজুরিতে পড়ে ব্রাজিল শিবিরে বড়সড় ধাক্কা দিলেন চেলসির তরুণ ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। ইনজুরির অজুহাতে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন প্রীতি...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রুহুল কবীর খান।
চলমান সামরিক উত্তেজনার মধ্যেই জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,...
রাজধানীর ধানমন্ডি লেক থেকে এক পেশাদার বিপণন পরামর্শকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে তার মরদেহটি উদ্ধার করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা তুলে ধরবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর