আফগানদের হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের লক্ষ্য ১৪৪ রান

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১০:৪৫ পিএম

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। রোববার (৫ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নামে আফগানিস্তান। ভালো শুরু পেলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রানের সংগ্রহ পায় আফগানরা।
 
এদিন আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে আফগানিস্তান। উদ্বোধনী জুটিতেই ২০ রান যোগ করেন দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। কিন্তু তৃতীয় ওভারের প্রথম বলেই ব্রেক থ্রু এনে দেন শরিফুল ইসলাম। ফিরে যান ৬ বলে ৭ রান করা ইব্রাহিম জাদরান। আর পরের ওভারের প্রথম বলেই গুরবাজকে ফেরান নাসুম আহমেদ। এই ওপেনারের ব্যাট থেকে আসে ৯ বলে ১২ রান। 
 
১৩ বলে ১১ রান করা ওয়াফিউল্লাহ তারাখিলকে সাজঘরে ফেরান মোহাম্মদ সাইফউদ্দিন। পাওয়ার প্লেতে মাত্র ৩৯ রান তুলতেই ৩ উইকেট হারায় আফগানিস্তান। 


চতুর্থ উইকেটে দারউইশ রাসুলি ও সেদিকুল্লাহ আতাল জুটি গড়ার চেষ্টা চালিয়ে যান। কিন্তু সাইফউদ্দিনের বলে তানজিদ হাসানের হাতে ক্যাচ দিয়ে আতাল ফিরলে ভাঙে তাদের ২৫ বলে ৩৪ রানের জুটি। তার ব্যাট থেকে আসে ২৩ বলে ২৮ রান। 

এরপর রিশাদের ওভারে নুরুল হাসান সোহনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আজমতউল্লাহ ওমরজাই। করেন ৬ বলে ৩ রান।

৪ বলে ১ রান করা মোহাম্মদ নবি বোল্ড করেন নাসুম আহমেদ। এরপর রশিদ খান ও আবদুল্লাহ আমদজাইও টিকতে পারেননি বেশিক্ষণ। ৭ বলে ১২ রান করে সাকিবের বলে ফেরেন রশিদ। আবদুল্লাহ ফেরেন তার প্রথম বলেই। 

তবে নবম উইকেট জুটিতে ২২ বলে ৩৪ রান যোগ করেন মুজিব উর রহমান ও দারউইশ রাসুলি। ২৯ বলে ৩২ রান করে ফেরেন দারউইশ রাসুলি। 

বাংলাদেশের হয়ে ৩ ওভারে ১৫ রান খরচায় ৩ উইকেট শিকার করেন মোহাম্মদ সাইফউদ্দিন। নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব নেন ২টি করে উইকেট। এছাড়া শরিফুল ও রিশাদ নেন একটি করে উইকেট।

বাংলাদেশ একাদশ: জাকের আলী (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান, শামীম হোসেন, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব।

আফগানিস্তান একাদশ: রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, দারউইশ রাসুলি, আজমতুল্লাহ ওমারজাই, মোহাম্মদ নবী, বশির আহমাদ, মুজিব উর রহমান, ওয়াফিউল্লাহ তারাখিল ও আব্দুল্লাহ আহমাদজাই।

আরবিএস
সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই স্কোয়াডে ব্যাটার তাওহীদ...
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
নয়া দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগান বোলারদের ছাতু বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে দ্রুততম শতকের এক নতুন ইতিহাস লিখলেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। বাঁহাতি এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রুহুল কবীর খান।
চলমান সামরিক উত্তেজনার মধ্যেই জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,...
রাজধানীর ধানমন্ডি লেক থেকে এক পেশাদার বিপণন পরামর্শকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে তার মরদেহটি উদ্ধার করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা তুলে ধরবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর