নাটকীয় সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০৯:৫৯ পিএম

সুপার ওভারে শক্তিশালী ভারতকে হারিয়ে আজ এশিয়া কাপ রাইজিং স্টার্স টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৯৪ রান করে বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ৬ উইকেটে ১৯৪ রান করে ভারতও। এরপর সুপার ওভারে জয় পায় বাংলাদেশ।

শুক্রবার দোহাতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিশান আলম। ২৬ বলে ৪৩ রান তুলে বিচ্ছিন্ন হন তারা। জুটিতে ২টি করে চার-ছক্কায় ১৪ বলে ২৬ রান অবদান রেখে প্রথম ব্যাটার হিসেবে আউট হন জিশান।

এরপর দলের রানের চাকা সচল রেখে ৩২ বলে হাফ-সেঞ্চুরি তুলে নেন সোহান। ১৬তম ওভারে দলীয় ১২৬ রানে আউট হওয়ার আগে ৩ বাউন্ডারি ৫ ওভার বাউন্ডারিতে ৪৬ বলে ৬৫ রান করেন সোহান।

সোহান ফেরার পর ডেথ ওভারে ব্যাট হাতে ঝড় তুলেছেন এসএম মেহরব ও ইয়াসির আলি। চার-ছক্কার বন্যায় শেষ ২২ বলে ৬৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। এতে ২০ ওভারে ৬ উইকেটে ১৯৪ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ।

১টি চার ও ৬টি ছক্কার ১৮ বলে অপরাজিত ৪৮ রান করেন মেহেরব। ৯ বল খেলে ২ চার ও ১ ছক্কায় ১৭ রানের অনবদ্য ইনিংস সাজান ইয়াসির।

জবাবে ২২ বলে ৫৩ রানের সূচনা পায় ভারত। দুই ওপেনার বৈভব সুরিয়াবংশি ১৫ বলে ৩৮ ও প্রিয়ানশা আইয়ার ২৩ বলে ৪৪ রানে আউট হন। এরপর মিডল অর্ডারে অধিনায়ক জিতেশ শর্মার ২৩ বলে ৩৩, নেহাল ওয়েদারার ২৯ বলে ৩২ রানের সুবাদে জয়ের লড়াইয়ে টিকে থাকে ভারত।  

শেষ ওভারে জয়ের জন্য ১৬ রান দরকার পড়ে ভারতের। স্পিনার রাকিবুল হাসানের করা শেষ ওভারের শেষ বলে জয়ের সমীকরণ ৪ রানে নামিয়ে আনে ভারত। শেষ বল থেকে ৩ রান নিয়ে ম্যাচ টাই করে ভারত। ফলে ম্যাচটি সুপার ওভারে গড়ায়।

সুপার ওভারে প্রথমে ব্যাট করে কোনো রান না তুলেই ২ উইকেট হারিয়ে গুটিয়ে যায় ভারত। ২ উইকেটই শিকার করেন পেসার রিপন মন্ডল।

জবাবে প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। পরের ডেলিভারিতে ওয়াইড থেকে ১ রান এলে ম্যাচ জিতে বাংলাদেশ।

আগামী ২৩ নভেম্বর পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার বিজয়ী দলের বিপক্ষে ফাইনালে খেলবে বাংলাদেশ। আজ রাতে দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে পাকিস্তান শাহিনস ও শ্রীলংকা ‘এ’।

আরবিএস
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
আফগানিস্তানের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের ব্যাট হাতে তাণ্ডব যখন ক্রিকেট বিশ্বকে বুঁদ করে রেখেছে, ঠিক তখনই রিজার্ভ বেঞ্চে বসেই পুরো সিরিজ কাটাতে হয়েছে...
নয়া দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগান বোলারদের ছাতু বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে দ্রুততম শতকের এক নতুন ইতিহাস লিখলেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। বাঁহাতি এই...
জাতীয় দলের হয়ে মাঠে নামার ঠিক আগেই এক অনাকাঙ্ক্ষিত ইনজুরিতে পড়ে ব্রাজিল শিবিরে বড়সড় ধাক্কা দিলেন চেলসির তরুণ ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। ইনজুরির অজুহাতে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন প্রীতি...
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রুহুল কবীর খান।
চলমান সামরিক উত্তেজনার মধ্যেই জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,...
রাজধানীর ধানমন্ডি লেক থেকে এক পেশাদার বিপণন পরামর্শকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে তার মরদেহটি উদ্ধার করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা তুলে ধরবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর