টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০৬:৩২ পিএম

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ফিল্ডিং করবে স্বাগতিক বাংলাদেশ। 

একই ভেন্যুতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হারে বাংলাদেশ। ওই ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে টাইগাররা।

প্রথম ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন জাকের আলি, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন। তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন মাহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন ও নুরুল হাসান। 

আয়ারল্যান্ড একাদশে একটি পরিবর্তন হয়েছে। কার্টিস ক্যাম্ফারের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ব্যাটার বেন ক্যালিটজ। 

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত নয়বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এরমধ্যে টাইগারদের জয় ৫ ম্যাচে ও হার ৩ ম্যাচে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। 

২০২৩ সালে সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। তিন ম্যাচের ঐ সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, তানজিম হাসান, মাহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন ও নুরুল হাসান।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), হ্যারি টেক্টর, টিম টেক্টর, লরকান টাকার, বেন ক্যালিটজ, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাকার্থি, ম্যাথিউ হামফ্রিজ ও জশ লিটল।

আরবিএস
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর