জাতীয় দলের খেলোয়াড়দের নির্বাচনী প্রচারণায় ব্যবহার না করার নির্দেশনা

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ১১:৩২ এএম

জাতীয় দলের কোনো খেলোয়াড় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবে না বলে জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

সোমবার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আমিনুল এহসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় দলের খেলোয়াড়রা দেশের সম্পদ এবং সকল নাগরিকের কাছে একাত্মতার প্রতীক। 

খেলাধুলা এবং খেলোয়াড়দের ভাবমূর্তি কোনো প্রকার রাজনৈতিক বা নির্বাচনী কর্মকাণ্ডের সাথে যুক্ত হওয়া বা তাদের ব্যবহার করা ক্রীড়াঙ্গনের নিরপেক্ষতা ও পবিত্রতা রক্ষার স্বার্থে কাম্য নয়। আসন্ন নির্বাচন উপলক্ষে প্রচারণাকালে লক্ষ্য করা যাচ্ছে যে, কোনো কোনো মহল বা ব্যক্তি জাতীয় দলের বর্তমান খেলোয়াড়দের নির্বাচনী প্রচারণায় বা রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহার করার উদ্যোগ গ্রহণ করছেন। জাতীয় ক্রীড়া পরিষদ দৃঢ়ভাবে মনে করে, খেলোয়াড়দের এই ধরনের প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেওয়া জাতীয় ক্রীড়া নীতির পরিপন্থি এবং ক্রীড়াঙ্গনের পরিবেশকে কলুষিত করতে পারে।

এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট ক্রীড়া ফেডারেশন/অ্যাসোসিয়েশন এবং অন্যান্য সকল পক্ষকে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে যে, জাতীয় দলের কোনো খেলোয়াড়কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণায় বা কোনো প্রার্থীর পক্ষে প্রচারে ব্যবহার করা যাবে না; খেলোয়াড়দের কোনো নির্বাচনী সভার মঞ্চে বা প্রচারণামূলক কার্যক্রমে উপস্থিত হওয়া থেকে বিরত থাকতে হবে; সকল খেলোয়াড়কে তাদের ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে দেশের সুনাম অক্ষুণ্ন রাখতে ব্যক্তিগতভাবে সচেষ্ট থাকতে হবে এবং এ বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।

আরবিএস
ভারতীয় ক্রিকেটে একের পর এক বিস্ময়ের জন্ম দিয়ে চলেছেন ১৫ বছরের তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী। সদ্য সমাপ্ত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট হাতে যে টর্নেডো তিনি চালিয়েছেন, তার পুরস্কার হাতেনাতে...
ফরাসি ফুটবলের কিংবদন্তি জিনেদিন জিদান আগামী ফিফা বিশ্বকাপের পর দেশটির জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিতে রাজি হয়েছেন বলে সোমবার জানিয়েছে ইএসপিএন। জিদান যখন দায়িত্ব নেবেন, তখন তার সামনে...
ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি তারকা ফরোয়ার্ড নেইমারের জাতীয় দলে ফেরা নিয়ে তৈরি হওয়া জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন। সম্প্রতি দীর্ঘ ইনজুরি শেষে আবারও মাঠে ফিরলেও ব্রাজিল দলে খেলার...
ত্যাগ ও উৎসর্গে সারাদেশের মতো পবিত্র ঈদ উল আযহা উদযাপন করছেন জাতীয় দলের ফুটবলাররা। সকালে ঈদের নামাজ জামাতে আদায় করেছেন হামজা-জামালরা।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর