টানা জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেলো বাংলাদেশের মেয়েরা

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:৩৬ পিএম

আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে হতে যাওয়া দশম নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের মেয়েরা যেন অপ্রতিরোধ্য। টানা জয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ দল। 

বুধবার (২৮ জানুয়ারি) নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩৯ রানে হারায় থাইল্যান্ডকে। এই জয়ে বিশ্বকাপের দ্বারপ্রান্তে পৌঁছে যায় বাংলাদেশ। সুপার সিক্সের আরেক ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বৃষ্টি আইনে নেদারল্যান্ডসের ২১ রানের জয়ে বাংলাদেশের বিশ্বকাপ নিশ্চিত হয়। 

৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে বিশ্বকাপের টিকিট পায় বাংলাদেশ। নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাওয়া জয়ের ৪ পয়েন্ট এবং সুপার সিক্সের প্রথম ম্যাচে পাওয়া জয়ের ২ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে টাইগ্রেসরা। একই সাথে বিশ্বকাপ নিশ্চিত হয়েছে নেদারল্যান্ডসেরও। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে ডাচরা। 

মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। গোল্ডেন ডাক মারেন ওপেনার দিলারা আক্তার। তিন নম্বরে নেমে ১১ রানের বেশি করতে পারেননি শারমিন আক্তার। 

১২ রানে ২ উইকেট পতনের পর তৃতীয় উইকেটে শতরানের জুটি গড়েন জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারি। ৮২ বলে ১১০ রানের জুটিতে বাংলাদেশের বড় সংগ্রহের ভিত গড়ার পথে ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পান দু’জনে। 

৩টি চার ও ৪টি ছক্কায় ৪৫ বলে ৫৬ রানে আউট হন জুয়াইরিয়া। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে স্বর্ণা আক্তারকে স্পর্শ করলেন তিনি। চলতি আসরেই পাপুয়া নিউ গিনির বিপক্ষে ১৩ বলে ৪টি ছক্কায় ৩৭ রান করেছিলেন স্বর্ণা।

সোবহানার ব্যাট থেকে আসে ৪২ বলে ৫৯ রান। ৯টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান সোবহানা। 

ইনিংসের শেষ দিকে রিতু মনির ৬ বলে ৩টি চারে ১৫ রানে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। 

জবাবে প্রথম বলে থাইল্যান্ডের ওপেনার সুয়ানান খাইওতোকে শিকার করেন বাংলাদেশ পেসার মারুফা আক্তার। এরপর ৬৭ রানের জুটিতে লড়াইয়ে ফিরে থাইল্যান্ড।

তবে পরের দিকে বাংলাদেশ বোলারদের দারুণ নৈপুন্যে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে থাইল্যান্ড। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১২৬ রান করে থাইল্যান্ড। 

নাত্থাকান চান্থাম সর্বোচ্চ ৪৬, নানাপাত কোনচারোইকাই ২৯ এবং অধিনায়ক নারুইমল চাইওয়াই ৩০ রান করেন।

বাংলাদেশের হয়ে মারুফা ২৫ রানে ৩টি, স্বর্ণা ও রিতু মনি ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন সোবাহানা। 

আগামী ৩০ জানুয়ারি সুপার সিক্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। 

বাছাই পর্ব ছাড়া ৮টি দল দশম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। স্বাগতিক হিসেবে ইংল্যান্ড, ২০২৪ সালের পারফরমেন্সের সুবাদে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ এবং র‌্যাংকিংয়ের ভিত্তিতে পাকিস্তান ও শ্রীলংকা মূল পর্বে জায়গা করে নিয়েছে।

আরবিএস
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর বাগেরহাটের মোংলা বন্দর রাজস্ব আয়ে নতুন রেকর্ড করেছে। ২০২৫-২৬ অর্থবছরে এ বন্দরের রাজস্ব আয় হয়েছে তিন হাজার ৮৭৯ কোটি ৫১ লাখ টাকা। বেড়েছে জাহাজ, কার্গো ও কনটেইনার...
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে উত্তাল সাগরের প্রচণ্ড ঢেউয়ের কবলে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামে একটি ট্রলার ডুবে গেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর