বিশ্বকাপে প্রতিবাদের অভিনব পরিকল্পনায় পিসিবি!

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০২:২৫ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বহিষ্কার এবং এই ইস্যুতে আইসিসির ভূমিকার প্রতিবাদ জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সংস্থাটিকে দ্বিতীয়বার চিঠি দিতে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে নিরাপত্তাজনিত উদ্বেগ প্রকাশ করেছিল, পিসিবি তার প্রথম চিঠিতেই তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছিল।

'টেলিকম এশিয়া স্পোর্ট'-এর এক প্রতিবেদন অনুযায়ী, পিসিবি এখন আনুষ্ঠানিকভাবে আইসিসিকে তাদের অসন্তোষের কথা জানাবে। একই সাথে জানানো হবে, পাকিস্তান যদি এই বিশ্বকাপে অংশগ্রহণ করে, তবে তারা আসর চলার সময় একটি প্রতীকী প্রতিবাদ জানাবে।

সূত্রের বরাত দিয়ে ওই সংবাদমাধ্যমটি জানায়, বিশ্বকাপ চলার সময় প্রতিবাদের বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসিকে একটি চিঠি পাঠাতে যাচ্ছে।

অনুমতি পাওয়া সাপেক্ষে, আইসিসির সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবে পাকিস্তান দলের খেলোয়াড়রা বিশ্বকাপের ম্যাচগুলোতে হাতে কালো আর্মব্যান্ড বা কালো ব্যাজ পরে মাঠে নামতে পারেন।

এর আগে চলতি মাসের শুরুতে পিসিবি আইসিসিকে তাদের প্রথম চিঠিটি পাঠিয়েছিল, যার অনুলিপি অন্য সব সদস্য দেশকেও দেয়া হয়েছিল। সেখানে পিসিবি কেবল বাংলাদেশের অবস্থানকেই সমর্থন করেনি, বরং ভারতের বিকল্প ভেন্যু হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজন করারও প্রস্তাব দিয়েছিল।

বর্তমানে পিসিবি পাকিস্তান সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে, তারা আদৌ বিশ্বকাপে অংশগ্রহণ করবে কি না। চলতি সপ্তাহের শুরুতে বোর্ড চেয়ারম্যান মহসিন নকভী পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। সেখানে বিকল্প হিসেবে চারটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

প্রথমত- পুরো বিশ্বকাপ বয়কট করা। দ্বিতীয়ত- শুধু ভারতের বিপক্ষে ম্যাচটি বর্জন করা। তৃতীয়ত- কালো আর্মব্যান্ড পরে খেলা এবং চতুর্থত- ম্যাচ জিতলে সেটি বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের উৎসর্গ করা।

এআরএস
আফগানিস্তানের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের ব্যাট হাতে তাণ্ডব যখন ক্রিকেট বিশ্বকে বুঁদ করে রেখেছে, ঠিক তখনই রিজার্ভ বেঞ্চে বসেই পুরো সিরিজ কাটাতে হয়েছে...
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চরম বিশৃঙ্খলা, ক্ষমতার অপব্যবহার এবং প্রাপ্য অর্থ আটকে রাখার মতো বিস্ফোরক অভিযোগে বিশ্ব ক্রিকেটকে তোলপাড় করে দিয়েছেন দেশটির সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। পিসিবির...
১৪ দল নিয়ে অনুষ্ঠিত হবে ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। যৌথভাবে এই আসরের আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।
আহমেদাবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আগে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়েছে স্বাগতিক ভারত।
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর