ইতিহাস গড়ে আবার বিশ্বকাপ জিতলো ভারত

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১১:৫৪ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এর মধ্যদিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তুললো টিম ইন্ডিয়া।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এর আগে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দুইবার করে চ্যাম্পিয়ন হয়েছিল। এছাড়া পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া একবার করে শিরোপা জিতেছে। এবার টানা দ্বিতীয়বার জিতে নতুন ইতিহাস গড়লো ভারত।

রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে আগে ব্যাট করতে নেমে তিন ঝড়ো ফিফটির ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রান তোলে ভারত। টি-টোয়েন্টিতে এই মাঠে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আর বিশ্বকাপ ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ স্কোর।

২৫৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে রানরেট ঠিক রাখলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। ৪৭ রানে তৃতীয় উইকেট হারানো দলটি ৭২ রানের মধ্যেই হারায় ৫ উইকেট। পঞ্চম ব্যাটার হিসেবে ২৬ বলে ৫২ রান করে আউট হন টিম সেইফার্ট, যা শেষ পর্যন্ত কিউইদের সর্বোচ্চ ইনিংস হয়ে থাকে।

ষষ্ঠ উইকেটে ড্যারিয়েল মিচেল ও অধিনায়ক মিচেল স্যান্টনার ৫২ রানের জুটি গড়লেও তাতে জয়ের আশা জাগেনি। স্যান্টনার ৩৫ বলে ৪৩ রান করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারের আগেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড এবং ৯৬ রানের বড় ব্যবধানে হারে তারা।

ভারতের হয়ে বল হাতে বিধ্বংসী ছিলেন জাসপ্রিত বুমরাহ। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। এছাড়া অক্ষর প্যাটেল ৩ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। একটি করে উইকেট পান হার্দিক পান্ডিয়া, অভিষেক শর্মা ও বরুণ চক্রবর্তী।

এর আগে ব্যাট হাতে ভারতের হয়ে ঝড় তোলেন শীর্ষ তিন ব্যাটার। বাঁহাতি ওপেনার অভিষেক শর্মা মাত্র ১৮ বলে ফিফটি করে ২১ বলে ৫২ রান করে আউট হন। পাওয়ার প্লের ছয় ওভারেই ৯২ রান তুলে নেয় ভারত।

অন্যপ্রান্তে সঞ্জু স্যামসন ৪৬ বলে ৫ চার ও ৮ ছক্কায় ৮৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। তিন নম্বরে নেমে ইশান কিষাণও দারুণ ব্যাটিং করেন। ২৩ বলে ফিফটি করা এই ব্যাটার ২৫ বলে ৫৪ রান করেন।

শেষ দিকে শিবম দুবের ৮ বলে ২৬ রানের ক্যামিওতে আড়াইশ পার করে ভারত।

আরবিএস
আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খানকে পেছনে ফেলে আইসিসি টি-টোয়েন্টি বোলিং র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষ স্থান দখল করেছেন পাকিস্তানের তরুণ লেগ স্পিনার আবরার আহমেদ। ভারতের মাটিতে সদ্য...
নয়া দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগান বোলারদের ছাতু বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে দ্রুততম শতকের এক নতুন ইতিহাস লিখলেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। বাঁহাতি এই...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর