ইরানি সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশে বাধা: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তেহরানের অভিযোগ

আপডেট : ১০ জুন ২০২৬, ১০:১৫ এএম

ফুটবল বিশ্বকাপে মার্কিন মুলুকে ইরানের ম্যাচগুলোকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। দেশটির অভিযোগ, যেসব স্টেডিয়ামে ইরানের জাতীয় ফুটবল দলের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেখানে ইরানি সমর্থকদের প্রবেশে বাধা দিচ্ছে মার্কিন প্রশাসন।

ইরানের ফুটবল ফেডারেশনের বরাতে তেহরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ক্রীড়ার প্রচলিত কাঠামোর বাইরে গিয়ে বিতর্কিত পদক্ষেপ নিচ্ছে। এর ফলে ২৩তম বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচের জন্য নির্ধারিত স্টেডিয়ামগুলোতে ইরানি দর্শকদের প্রবেশে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।

ফিফার নিয়ম অনুযায়ী, প্রতিটি অংশগ্রহণকারী দেশের জন্য ম্যাচের মোট টিকিটের ৮ শতাংশ সংরক্ষিত থাকে। এই কোটা অনুযায়ী সংশ্লিষ্ট দেশের সমর্থকেরা নিজ নিজ ফুটবল ফেডারেশনের মাধ্যমে নির্ধারিত প্রক্রিয়ায় টিকিট সংগ্রহ করতে পারেন। সেই নিয়ম অনুসারে ইরানের ফুটবল ফেডারেশন তাদের প্রাপ্য টিকিট কোটা পাওয়ার পর নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশরের বিপক্ষে ম্যাচগুলোর টিকিট নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিক্রি শুরু করে।

তবে ফেডারেশনের অভিযোগ, হঠাৎ করেই যুক্তরাষ্ট্র এই বরাদ্দকৃত টিকিট কোটা প্রত্যাহার করে নেয়। এর ফলে বর্তমানে ইরানি সমর্থকদের জন্য কোনো টিকিট সরবরাহ করা সম্ভব হচ্ছে না। অথচ আগেই ঘোষিত নিয়ম অনুযায়ী অনেক সমর্থক ম্যাচ দেখার প্রস্তুতি সম্পন্ন করেছিলেন।

ইরানের ফুটবল ফেডারেশনের দাবি, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার নীতিমালা এবং অংশগ্রহণকারী দেশগুলোর সমান অধিকারের পরিপন্থী।

তেহরানের মতে, এটি ক্রীড়ার চেতনার বিরোধী এবং আন্তর্জাতিক আসরে রাজনৈতিক হস্তক্ষেপের একটি বড় উদাহরণ।

আরবিএস
উত্তর আমেরিকায় যখন বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি, তখন সহ-স্বাগতিক মেক্সিকোর প্রতিটি কোণে কোণে বইছে এক অদ্ভুত ফুটবলীয় উন্মাদনা। মেক্সিকোর মানুষ ফুটবল খেলার জন্য কোনো আলিশান...
বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ মানেই লিনেন কাপড়ের মতো টানটান উত্তেজনা, একদিকে আকাশি-সাদা আর্জেন্টিনার ভক্তকুল, অন্যদিকে হলুদ-সবুজের ব্রাজিলীয় সাম্বা। কিন্তু এবার বাঙালির এই চিরন্তন ফুটবল দ্বৈরথের মাঝেই...
নতুন ফরম্যাট, বাড়তি দল এবং একাধিক দেশের যৌথ আয়োজনে এবার বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় আসরগুলোর একটি।
উত্তর আমেরিকার তীব্র দাবদাহ আর ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে যখন ফুটবল বিশ্বে গেল গেল রব উঠেছে, ঠিক তখনই যেন এক বালতি বরফ পানি ঢেলে দিলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। বিশ্বকাপের মূল মঞ্চে...
দেশের ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকদের সব ধরনের লজিস্টিকস ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ডেঙ্গু মৌসুম বা...
পরিবর্তিত বৈশ্বিক ও ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের ভবিষ্যতের শান্তিরক্ষা মিশনগুলো আরও আধুনিক এবং প্রযুক্তি-নির্ভর হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায়...
বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও তার দুই মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনার সাত দিন পর অবশেষে বরগুনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত একটার দিকে নিহত ইতি রানীর...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর