জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে ৫ আগস্ট সমাবেশের ডাক ১১ দলের

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১০:৪৬ পিএম

গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে আগামী পাঁচ আগস্ট রাজধানীর পল্টনে সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বাসভবনে ১১ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেন জোটের মুখপাত্র ও জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ। 

জোটের নেতারা জানান, জুলাই সনদের দাবিতে সারাদেশে সমাবেশের পর রাজধানীর সমাবেশ থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হবে। 

বৈঠকে হবিগঞ্জ ও সিলেটে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রায় হামলার ঘটনায় উদ্বেগ জানানো হয়। পাশাপাশি এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান জোটের নেতারা।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কয়েকটি দলের সমন্বয়ে এই ঐক্য গঠিত হয়।

আরবিএস
সংবিধান সংশোধনে আবারও গণভোটের কথা বলে সরকার দেশকে নতুন সঙ্কটের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এর জবাব জনগণই দেবে।...
সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে গঠিত বিএনপির বিশেষ কমিটিকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে জামায়াতে ইসলামীসহ বিরোধী ১১ দলীয় ঐক্য জোট। সংবিধানের কেবল কিছু অংশের সংশোধনী নয়, বরং এর...
জনগণের প্রয়োজনে আট দফা দাবি যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ সঙ্কট...
জাতির প্রয়োজনে ১১ দলীয় ঐক্যের ঘোষিত আট দফা দাবি যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। অতীত ইতিহাস থেকে...
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বঙ্গোপসাগর সংলগ্ন সোনারচরের বড় খাল এলাকায় ডাকাতির অভিযোগে ৯ জন জেলেকে ধরে নৌপুলিশের কাছে সোপর্দ করেছেন ভুক্তভোগী জেলেরা।
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক করেছেন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তাঁর সরকার সর্বশক্তি দিয়ে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে এবং দেশে পূর্ববর্তী ফ্যাসিবাদী শাসনব্যবস্থার ধ্বংসকৃত আইনের শাসন পর্যায়ক্রমে প্রতিষ্ঠা করবে।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর