চট্টগ্রামে ৭ রানের হার, সিরিজ হাতছাড়া বাংলাদেশের

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৭:০৫ পিএম

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হারের পর সিরিজে সমতা ফেরাতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। তবে সেই গুরুত্বপূর্ণ ম্যাচে ৭ রানে বাংলাদেশকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। 

শুক্রবার (১৯ জুন) চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৮৯ রান করেন ম্যাট রেনশ। জবাবে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৯ রানেই থামে বাংলাদেশের ইনিংস। 

এদিন আগে ব্যাট করতে নেমে ৪৪ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। নাসুম আহমেদ ও নাহিদ রানার নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতেই কোণঠাসা হয়ে পড়ে সফরকারীরা। 

তবে চতুর্থ উইকেটে ৯৭ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন ম্যাট রেনশ ও টিম ডেভিড। রেনশের ৮৯ এবং ডেভিডের ৪৫ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় অজিরা।

জবাবে ১৯৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। তানজিদ তামিম ১৫ বলে ৩০ রান করে ফেরার পর সৌম্য সরকারও ১৫ রানে আউট হন। এরপর সাইফ ও ইমন মিলে ৫৩ রানের জুটি গড়লেও ২২ বলে ৩৬ রান করা ইমন হার্ডির শিকার হন। বেশিক্ষণ টিকতে পারেননি একপ্রান্ত আগলে রাখা ৪২ রান করা সাইফ। ৮ বলে মাত্র ৭ রান আসে শামীমের ব্যাট থেকে। 

শেষদিকে তাওহিদ হৃদয়ের ২২ বলে ৩৫ রানের লড়াকু ইনিংসও বাংলাদেশের হার এড়াতে পারেনি। ২০ ওভারে ৬ উইকেটে ১৮৯ রানেই থামে টাইগাররা।

আরবিএস
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সে ভরা ম্যাকে টেস্টে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে হাহাকার ছড়িয়েছে ঠিকই, কিন্তু মাঠের বাইরে মিলেছে এক অবিশ্বাস্য সুখবর! ডারউইনে প্রথম টেস্টের ঐতিহাসিক জয়ের ওপর ভর করে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর