প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে মামুলি লক্ষ্য দিলো বাংলাদেশ

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৯:২২ পিএম

গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে ১২৮ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ। টপ থেকে মিডল, সবখানে হতশ্রী ব্যাটিংয়ে যে স্কোর বাংলাদেশ পেয়েছে, তা ভারতের সঙ্গে লড়াই করার মতো মানছে না খোদ কমেন্ট্রি বক্সও। তবে ক্রিকেটে অনেক কিছুই ঘটে।

টস হেরে প্রথম শান্তদের ব্যাট করতে পাঠান সুরিয়া কুমার। ইনিংসের পঞ্চম বলে চার করে লিটন প্যাভিলিয়নের পথ ধরলে, স্কোর যে বেশি দূর আগাবে না সেই ইঙ্গিত পাওয়া যায়। শেষে হয়ও তাই।

নবাগত ইমন, ফর্মে থাকা হৃদয়, প্রচুর অভিজ্ঞ মাহমুদুল্লাহ, সুযোগ পাওয়া জাকির, কেউই এদিন মাঠে নিজেদের খুঁজে পান নাই। তবে ওপরের দিকে শান্ত (২৭) খানিকটা রানের দেখা পেলেও, তার ইনিংস বড় হয়নি। আর মাঝখানে মিরাজ (৩৫) হাল না ধরলে স্কোর হয়তো একশ’র আগেই গুটিয়ে যেতো। তবে রিশাদ (১১) এসেই যে রুদ্রমূর্তি হলেও তাকে টিকতে দেন নাই বরুণ চক্রবর্তী। শেষে বাংলাদেশের স্কোর গিয়ে দাঁড়ায় ১২৭।

ভারতীয় বোলারদের মধ্যে আর্শদ্বীপ, বরুণ তিনটি করে এবং হার্দিক, মায়াঙ্ক, ওয়াশিংটন সুন্দর একটি করে উইকেট নেন।

একাত্তর/এসি
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল বাংলাদেশ। তবে সেই আত্মবিশ্বাস টি-টোয়েন্টি সিরিজের শুরুতে কাজে লাগাতে পারেনি টাইগাররা।
বুধবার বুলাওয়ায়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তাওহিদ হৃদয়।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর