বড় জয়ে সিরিজে ফিরলো ভারত

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৭ পিএম

হার্টলির দুর্দান্ত বোলিংয়ে হায়দরাবাদ টেস্টে হার দিয়েই সিরিজ শুরু হয় ভারতের। তবে দ্বিতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। বিশাখপত্তমে বড় জয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-১ সমতায় ফিরেছে ভারতীয়রা।

সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৩৯৯ রানের বিশাল লক্ষ্য দেয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড গুটিয়ে যায় ২৯২ রানে। ফলে সোমবারের ম্যাচে ১০৬ রানের বড় জয় পায় ভারত।

লক্ষ্য তাড়া করতে স্কোরবোর্ডে ৬৭ রান আর হাতে ৯ উইকেট নিয়ে সোমবার (৫ ফেব্রুয়ারি) চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। ৩১ বলে ২৩ রান করে আউট হন রিহান। ভারতীয় বোলারদের দারুণ বোলিংয়ে বলার মতো বড় কোনো জুটি করতে পারেনি সফরকারীরা।

দলের হয়ে একমাত্র ওপেনার জ্যাক ক্রাউলি হাল ধরেন। তার ব্যাট থেকে আসে ১৩২ বলে ৭৩ রানের ইনিংস। এছাড়া দলের আর কেউ ফিফটির মাইলফলক স্পর্শ করতে পারেননি।

অভিজ্ঞ জো রুটকে ফেরান অশ্বিন। অক্ষর প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১০ বলে ১৬ রান। জনি বেয়ারিস্টো দলের হাল ধরার চেষ্টা করলেও পারেননি। বুমরাহের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরের পথে হাঁটেন তিনি।

নবম উইকেটে ৭৪ বলে ৫৫ রানের জুটি করেন টম হার্টলি ও বেন ফোকস। এটিই ইংল্যান্ডের এই ইনিংসের সবচেয়ে বড় জুটি। ৬৯ বলে ৩৬ রানে ফোকস আউট হয়ে গেলে সর্বশেষ উইকেট হিসেবে হার্টলির দৌড়ও থামে গিয়ে ৩৬ রানে।

সংক্ষিপ্ত স্কোর:


ভারত ১ম ইনিংস: ৩৯৬
ইংল্যান্ড ১ম ইনিংস: ২৫৩
ভারত ২য় ইনিংস: ২৫৫

ইংল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ৩৯৯, আগের দিন ৬৭/১) ৬৯.২ ওভারে ২৯২ (ক্রলি ৭৩, রেহান ২৩, পোপ ২৩, রুট ১৬, বেয়ারস্টো ২৬, স্টোকস ১১, ফোকস ৩৬, হার্টলি ৩৬, বাশির ০, অ্যান্ডারসন ৫*; বুমরাহ ১৭.২-৪-৪৬-৩, মুকেশ ৫-১-২৬-১, কুলদিপ ১৫-০-৬০-১, অশ্বিন ১৮-২-৭২-৩, আকসার ১৪-১-৭৫-১)

ফল: ভারত ১০৬ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: জাসপ্রিত বুমরাহ

একাত্তর/আরএ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সে ভরা ম্যাকে টেস্টে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে হাহাকার ছড়িয়েছে ঠিকই, কিন্তু মাঠের বাইরে মিলেছে এক অবিশ্বাস্য সুখবর! ডারউইনে প্রথম টেস্টের ঐতিহাসিক জয়ের ওপর ভর করে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর