চট্টগ্রাম টেস্টে প্রথম দিন শেষে ভালো অবস্থানে শ্রীলঙ্কা

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১০:০৭ পিএম

চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে শ্রীলঙ্কার দাপট। ক্যাচ মিসের মাশুল গুনেছে বাংলাদেশ। দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৩১৪ রান। দীনেশ চান্দিমাল ৩৪ ও ধনঞ্জয়া ডি সিলভা ১৫ রানে অপরাজিত।

অদ্ভুত এক রিভিউ। এমন কি করে কেউ। তবে করেছেন বাংলার কাপ্তান নাজমুল শান্ত। বল লেগেছিল কুসালের মাঝ ব্যাটে। শান্ত’র রিভিউয়ের সিদ্ধান্ত। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের করুণ দশার প্রকৃত চিত্র।

অথচ বাংলাদেশের শুরুটা হতে পারতো দুরন্ত। মাহমুদুল হাসান জয় সাত সকালেই করেছেন ভুলের চূড়ান্ত।

আরও একটা ক্যাচ ছেড়েছে বাংলা। জীবন পেয়েই দুরন্ত হয়ে উঠে লঙ্কানরা। দিমুথ করুনারত্নের ক্যাচটা নিতে পারেননি সাকি আল হাসান। বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট। টাইগাররা দিতে চায় নিজেদের বেস্ট।

টস জিতে লঙ্কানরা ব্যাটিংয়ে। বাংলাদেশ দল সিরিজ বাঁচানোর সন্ধানে। হাসান মাহমুদের টেস্ট অভিষেক। এক বছর পর টেস্টে সাকিব আল হাসানের ফেরা। প্রথম সেশনটা টাইগারদের জন্য ভুলে ভরা। কোনো উইকেট হারায়নি শ্রীলঙ্কা।

লাঞ্চের পরই বাংলাদেশ দলের উদযাপনে মেতে উঠা। রান আউট হয়ে ফিরলেন নিশান মাদুশকা। হাসান মাহমুদের বলে কিছুটা আগেই শট খেলে ফেলেন দিমুথ কারুনারাত্নে। ব্যাটের নিচের কানায় লেগে বল আঘাত হানে অফ স্টাম্পে।

২ উইকেটে ২১৪ দ্বিতীয় সেশন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ। এই সেশনে বাংলাদেশ দল দুই ওপেনারকে ফেরালো।

করুনারত্নের মতো কুশল মেন্ডিসও সেঞ্চুরি পেলেন না। সাকিবের বলে আউট হয়ে ভেঙেছে তার স্বপ্নটা।

শেষ বিকেলে ম্যাথিউজের উইকেট তুলে নিলেন হাসান। অভিষেকেই দিয়েছেন আস্থার প্রতিদান। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনেই শ্রীলঙ্কা ভালো অবস্থান। দিনশেষে চার উইকেটে ৩১৪ লঙ্কানদের বোর্ডে।

একাত্তর/আরএ
শ্রীলঙ্কার ঘূর্ণি স্বর্গ গলের মাটিতেই লঙ্কান ব্যাটারদের স্পিনের নাচন নাচিয়ে ছাড়লেন ভারতের তরুণ বাঁহাতি স্পিনার মানব সুতার! দ্বিতীয় ইনিংসে একাই ৬ উইকেট আর পুরো ম্যাচে এক ডজন উইকেটের কাছাকাছি- এক...
টেস্ট ক্রিকেটকে টি-টোয়েন্টির মেজাজে খেলানো যার সহজাত অভ্যাস, সেই ঋষভ পন্থ পৌঁছে গেলেন এমন এক শিখরে, যা ভারতের আর কোনো ব্যাটার আগে কখনো কল্পনাও করতে পারেননি! গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম...
দীর্ঘ ২৩ বছরের খরা কেটে অজি ডেরায় আগুন জ্বালিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল! ডারউইনে অনুষ্ঠিত প্রথম টেস্টে বিশ্বসেরা পরাশক্তি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে ইতিহাস সৃষ্টি করেছে...
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় দিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ডারউইনে সিরিজের প্রথম টেস্টেই অজিদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে অবিস্মরণীয় এক রেকর্ড গড়েছে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর