সিরিজ জয়ের পর দলে ফিরলেন সাকিব-ফিজ-সৌম্য

আপডেট : ০৮ মে ২০২৪, ০৪:১৭ পিএম

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত হয়েছে মঙ্গলবার। পরের দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে স্বাগতিক বাংলাদেশ। এই দলে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। তবে আগের তিনটি ম্যাচ না খেলেই বাদ পড়েছেন মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেন, টপ অর্ডারের তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমনকে।

বুধবার এক বিবৃতিতে টাইগারদের স্কোয়াডে এই পরিবর্তনের কথা জানিয়েছে বিসিবি। আগামী ১০ ও ১২ মে মিরপুর শের-ই বাংলায় চতুর্থ ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে।

এর মধ্য দিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ১০ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরছেন। তিন ক্রিকেটার দলে অন্তর্ভুক্ত হওয়ায় চলতি সিরিজ থেকে ছিটকে গেছেন পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব ও শরিফুল ইসলাম। এর মধ্যে শরিফুলকে বিশ্রাম দেওয়ার কথা জানিয়েছে বিসিবি।

আইপিএল থেকে ফেরার পর মুস্তাফিজকে বিশ্রাম দেওয়া হয়, ডিপিএল খেলতে সাকিবকে ছুটি দেওয়া হয় এবং চোটের পর পুনর্বাসনের কারণে দলে ছিলেন না সৌম্য। অবশেষে তাদের তিনজনকেই দলে ফেরানো হলো।

জিম্বাবুয়ে সিরিজের শেষ দুই ম্যাচের দল

নাজমুল শান্ত, লিটন দাস, তানজিদ তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, শেখ মাহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও সাইফউদ্দিন।  

একাত্তর/এসি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল বাংলাদেশ। তবে সেই আত্মবিশ্বাস টি-টোয়েন্টি সিরিজের শুরুতে কাজে লাগাতে পারেনি টাইগাররা।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর