টি-২০ ক্রিকেটকে বিদায় বললেন কোহলি

আপডেট : ৩০ জুন ২০২৪, ১২:৫৪ এএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-২০ বিশ্বকাপের ফাইনাল জয়ের পর ক্রিকেটের এ ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। শনিবার ভারতীয় সাবেক এই অধিনায়ক জানিয়ে দিয়েছেন- দেশের জার্সিতে এটাই তার শেষ টি-২০।

ফাইনালের আগের সাত ম্যাচে কোহলি ৭৫ রান করেছিলেন। ফাইনালে তিনি ৫৯ বলে ৭৬ রানের দারুণ ইনিংস খেলেছেন। ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন। ওই পুরস্কার নিতে এসে সম্প্রচার মাধ্যমকে বিদায়ের কথা জানিয়েছেন কোহলি।

সাবেক ভারতীয় অধিনায়ক কোহলি বলেন, ‘এটা আমার শেষ টি-২০ বিশ্বকাপ। সেজন্য শিরোপা জিততে চেয়েছিলাম। ঈশ্বর মহান। আমি রান পাচ্ছিলাম না। ফাইনালে দলের জন্য কাজটা করতে পেরেছি। এটা গুরুত্বপূর্ণ।’

অবসরের বার্তায় তিনি বলেন, ‘এটা ভারতের হয়ে আমার শেষ টি-২০। ভালো খেলতে তাই মুখিয়ে ছিলাম। শিরোপা জিততে চেয়েছিলাম। এটা সবারই জানা কথা, এখন সময় নতুন প্রজন্মের। দারুণ কিছু ক্রিকেটার উঠে এসেছে। দেশের পতাকা আরও উঁচুতে ওড়ানোর ভার এখন ওদের কাঁধে।’

দল হারলেও একই ঘোষণা দিতেন বলেও জানিয়েছেন ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান।

বিরাট কোহলি ক্যারিয়ারে ১২৫ ম্যাচ খেলে করেছেন ৪১৮৮ রান। রোহিত শর্মার পর এ সংস্করণে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৪৮.৬৯ গড় ও ১৩৭.০৪ স্ট্রাইক রেটে ব্যাটিং করা কোহলি ভারতকে নেতৃত্ব দিয়েছেন ৫০টি ম্যাচে।

 

একাত্তর/জো
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
শ্রীলঙ্কার ঘূর্ণি স্বর্গ গলের মাটিতেই লঙ্কান ব্যাটারদের স্পিনের নাচন নাচিয়ে ছাড়লেন ভারতের তরুণ বাঁহাতি স্পিনার মানব সুতার! দ্বিতীয় ইনিংসে একাই ৬ উইকেট আর পুরো ম্যাচে এক ডজন উইকেটের কাছাকাছি- এক...
টেস্ট ক্রিকেটকে টি-টোয়েন্টির মেজাজে খেলানো যার সহজাত অভ্যাস, সেই ঋষভ পন্থ পৌঁছে গেলেন এমন এক শিখরে, যা ভারতের আর কোনো ব্যাটার আগে কখনো কল্পনাও করতে পারেননি! গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম...
প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে ৯২টি বা এমনকি ২০০-৩০০টি কারখানা বন্ধ হয়ে গেছে, এমন প্রতিবেদন নাকচ করেছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর