ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৮ পিএম

ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ নারী ক্রিকেট দল।

শনিবার (১ ফেব্রুয়ারি) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচ ৮ উইকেটে এবং দ্বিতীয়টি ১০৬ রানের বড় ব্যবধানে হেরেছিল টাইগ্রেসরা। ফলে ৩-০ ব্যবধানে সিরিজ হারলো বাংলাদেশ। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারে নিগার সুলতানার দল।

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে সেন্ট কিটসে সিরিজের তৃতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২১ বলে ২৪ রানের সূচনা পায় বাংলাদেশ। ওপেনারদের ভালো শুরুর পর খেই হারিয়ে ফেলে টাইগ্রেসরা। ফলে নিয়মিত বিরতিতে উইকেট পতনে রানের গতি কমে যাবার সাথে সাথে বড় সংগ্রহের সুযোগও শেষ হয়ে যায় বাংলাদেশের।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১০৪ রানের মামুলি সংগ্রহ পায় টাইগ্রেসরা।

১০৫ রানের সহজ টার্গেটে খেলতে নেমে ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ৪৪ রানের জুটিতে ৯ বল বাকি রেখে ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত করেন সাবিকা গজনবি ও জাইদা জেমস।

একাত্তর/আরএ
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল বাংলাদেশ। তবে সেই আত্মবিশ্বাস টি-টোয়েন্টি সিরিজের শুরুতে কাজে লাগাতে পারেনি টাইগাররা।
বুধবার বুলাওয়ায়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তাওহিদ হৃদয়।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর