হৃদয় ভাঙলো ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ

আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৪৫ পিএম

নারী বিশ্বকাপের টিকেট পেতে থাইল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য জয়ের দরকার ছিলো ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু ম্যাচটি জিতলেও হৃদয় ভাঙলো তাদের। আর রান রেটে এগিয়ে থাকায় বিশ্বকাপ নিশ্চিত হলো বাংলাদেশ নারী ক্রিকেট দলের।

পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে ৬২ বল থাকতে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এতেই সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় পড়ে যায় বাঘীনিরা। তবে শেষমেষ ওয়েস্ট ইন্ডিজ ১০.৫ ওভারে ৬ উইকেটের বড় ব্যবধানে জিতেও বাদ পড়লো বিশ্বকাপ থেকে।

লাহোরে শনিবার (১৯ এপ্রিল) থাইল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রতিপক্ষের ১৬৬ রান ১০.৫ ওভারে পেরিয়ে যায় তারা।

বিশ্বকাপে খেলতে ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজকে জিততে হতো ১০.১ ওভারে। আরেকটি উপায়ও ছিলো তাদের সামনে। স্কোর সমান করে ছক্কায় ম্যাচ জিতলে ১১ ওভারের মধ্যে ম্যাচ জিতলেও বৈশ্বিক আসরের টিকেট পেতো তারা। কিন্তু কোনোটিই করতে পারেনি দলটি।

ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলবে ৮ দল। এর মধ্যে স্বাগতিক ভারতসহ ৬ দল সরাসরি বিশ্বকাপের টিকিট পায়। বাকি ৫ দল হলো -অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।

বিশ্বকাপ বাছাইপর্বে ৫ ম্যাচে জিতেই বিশ্বকাপের টিকিট পায় বাছাইপর্বের স্বাগতিক পাকিস্তান। এবার অন্য টিকিট হাতে পেলেন নিগার সুলতানা জ্যোতিরা।

বাছাইপর্বে বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথম তিন ম্যাচে থাইল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে জয় পায়। তিন জয়ে ৬ পয়েন্ট ঘরে তোলে বাংলাদেশ। শেষ দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের কাছে হারে।

একাত্তর/আরএ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর