আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় বললেন কেইন উইলিয়ামসন

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৮:৩৪ পিএম

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের মঞ্চে আর দেখা যাবে না ব্ল্যাক ক্যাপসদের কেইন উইলিয়ামসনকে। ৩৫ বছর বয়সে সংক্ষিপ্ততম ফরম্যাট থেকে বিদায় জানালেন নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ক। 

২০১১ সালে টি-টোয়েন্টি অভিষেকের পর ৯৩ ম্যাচে ২৫৭৫ রান করে এই ফরম্যাটে দেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন উইলিয়ামসন। 

অধিনায়ক হিসেবেও ছিলেন অনন্য, তার কৌশল আর শান্ত মস্তিষ্কের ছোঁয়ায় ২০১৬ ও ২০২২ বিশ্বকাপে সেমিফাইনাল, ২০২১-এ ফাইনাল খেলেছিল নিউজিল্যান্ড। 

২০২৪ বিশ্বকাপের পর সাদা বলের নেতৃত্ব ছাড়ার পর থেকেই ইঙ্গিত মিলেছিল তাঁর সরে দাঁড়ানোর। ইনজুরি, পারিবারিক দায়িত্ব আর ফ্র্যাঞ্চাইজি ব্যস্ততায় জাতীয় দলে নিয়মিত ছিলেন না এই ব্যাটিং শিল্পী। 

অবসর ঘোষণা দিয়ে উইলিয়ামসন জানিয়েছেন দীর্ঘদিন ধরে এই ফরম্যাটের অংশ হতে পেরে অনেক কৃতজ্ঞ তিনি এবং এখন নতুনদের হাতে দায়িত্ব তুলে দেয়ার সময়। 

টি-টোয়েন্টি অধ্যায় শেষ হলেও উইলিয়ামসনের যাত্রা থামছে না। ওয়ানডে, টেস্ট এবং ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যাবেন তিনি।

একাত্তর/এসি
ছয় বছর দায়িত্ব পালন শেষে নিউজিল্যান্ড টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন কেন উইলিয়ামসন।টেস্টের নেতৃত্ব ছাড়লেও ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব চালিয়ে যাবেন তিনি।উইলিয়ামসন সরে যাওয়ায় পাকিস্তানের...
লক্ষ্মীপুর পৌর শহরের জুয়েলার্সের দোকান থেকে কাস্টমারকে দেখানোর কথা বলে ২২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হওয়া এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। লক্ষ্মীপুরের জুয়েলার্স ব্যবসায়ীদের তৎপরতা ও জেলা...
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে। 
চলতি সপ্তাহে বহুল আলোচিত ওয়াশিংটন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর তাইওয়ানের কাছে সকল প্রকার অস্ত্র বিক্রি ও পূর্বের অর্ডারের ডেলিভারি বন্ধের জন্য জোরালো চাপ সৃষ্টি করতে পারেন চীনের...
মার্কিন ও ইসরাইল বাহিনীর সামরিক অভিযানের মুখে যুক্তরাষ্ট্রের অত্যন্ত উন্নত মানের একটি চালকবিহীন সাবমেরিন বা আন্ডারওয়াটার ড্রোন আটক করার পর সেটিকে রিভার্স-ইঞ্জিনিয়ারিং বা হুবহু নিজস্ব প্রযুক্তিতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর