টেস্টের অধিনায়কত্ব ছাড়লেন উইলিয়ামসন

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ০৫:১২ পিএম

ছয় বছর দায়িত্ব পালন শেষে নিউজিল্যান্ড টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন কেন উইলিয়ামসন।

টেস্টের নেতৃত্ব ছাড়লেও ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব চালিয়ে যাবেন তিনি।

উইলিয়ামসন সরে যাওয়ায় পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিবেন অভিজ্ঞ পেসার টিম সাউদি। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন টম লাথাম।

২০১৬ সালে টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব নেওয়া  উইলিয়ামসন বলেন, ‘টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেওয়াটা বিশেষ সম্মানের। আমার কাছে টেস্ট ক্রিকেটেই খেলাটির সর্বোচ্চ চূড়া এবং টেস্ট দলকে নেতৃত্বের চ্যালেঞ্জ উপভোগ করেছি আমি। তবে অধিনায়কত্ব করা মানে মাঠের ভেতরে-বাইরে বাড়তি চাপ এবং ক্যারিয়ারের এই পর্যায়ে আমার মনে হয় এটাই সঠিক সিদ্ধান্ত।’

তিনি আরো বলেন, ‘নিউজিল্যান্ড ক্রিকেটের সাথে আমি এ বিষয়ে আলোচনা করেছি। তাদের সাথে আলোচনার পর আমাদের মনে হয়েছে আগামী দুই বছরে সাদা বলের দু’টি বিশ্বকাপে নেতৃত্ব দেওয়াটাই ভালো হবে।’

আরও পড়ুন: রিয়াল মাদ্রিদে অনুশীলনে রোনালদো

২০১৬ সালে ব্রেন্ডন ম্যাককালামের অবসরের পর নিউজিল্যান্ড টেস্ট দলেরঅধিনায়ক হন উইলিয়ামসন। তার অধীনে ৪০ টেস্টে ২২টি জয়, ১০টিতে হার ও ৮টিতে ড্র করেছে নিউজিল্যান্ড। জয়ের দিক দিয়ে নিউজিল্যান্ডের পক্ষে দ্বিতীয় সফলতম টেস্ট অধিনায়ক তিনি। এই তালিকায় সবার উপরে সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। তার নেতৃত্বে ৮০ টেস্টে ২৮টি জয়, ২৭টি হার ও ২৫টিতে ড্র করেছে নিউজিল্যান্ড।

অধিনায়ক হিসেবে উইলিয়ামসনের সেরা সাফল্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের শিরোপা জয়। শক্তিশালী ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড।


একাত্তর/আরএ

জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
২০২৪ সালের পাঁচ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ ঘটনার দুই বছর পর ময়নাতদন্তের...
সরকার নির্ধারিত কিলোমিটারে ১৭ পয়সার চেয়ে এক পয়সাও বেশি ভাড়া আদায় করা হলে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানিয়েছেন,...
রাশিয়ার দিক থেকে ক্রমাগত বাড়তে থাকা সামরিক হুমকির প্রেক্ষাপটে সাধারণ নাগরিকদের নিরাপদ সরিয়ে নেয়ার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে বাল্টিক দেশ- লিথুনিয়া। তবে, রাশিয়ার কোনো ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ...
লক্ষ্মীপুর পৌর শহরের জুয়েলার্সের দোকান থেকে কাস্টমারকে দেখানোর কথা বলে ২২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হওয়া এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। লক্ষ্মীপুরের জুয়েলার্স ব্যবসায়ীদের তৎপরতা ও জেলা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর