বাবা হেডেনের ইজ্জত বাঁচানোয় রুটকে মেয়ের ধন্যবাদ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৬ পিএম

লিজেন্ডারি অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু হেডেন এক মারাত্মক প্রতিজ্ঞা থেকে সদ্য রক্ষা পেয়েছেন। চলমান অ্যাশেজ টেস্ট সিরিজে ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট যদি সেঞ্চুরি করতে না পারতেন, তবে হেডেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের চারদিকে উলঙ্গ হয়ে হাঁটতেন! 

কিন্তু গাব্বায় দ্বিতীয় টেস্টে রুটের সেই কাঙ্ক্ষিত সেঞ্চুরিটি হেডেনকে এই চরম বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচিয়েছে। আর এই ঘটনা নিয়েই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন হেডেনের কন্যা, ক্রিকেট উপস্থাপিকা গ্রেস হেডেন, যিনি মজা করে বলেছেন ভবিষ্যতে এমন প্রতিজ্ঞা করলে তিনি তাঁর বাবাকে তাজ্য করবেন।

ম্যাথু হেডেনকে এমসিজি-তে উলঙ্গ হাঁটা থেকে বিরত রাখায় গ্রেস হেডেন জো রুটের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রথম ইনিংসে রুট অপরাজিত ১৩৮ রানের এক ঝলমলে ইনিংস খেলেন।
গ্রেস হেডেন এক ভিডিওতে বলেন, রুট সেঞ্চুরি করায় আমি ভীষণ কৃতজ্ঞ। এটা আমার জীবনের প্রথম মুহূর্ত, যখন আমি অ্যাশেজ সিরিজে একজন ইংরেজের ভালো খেলা চেয়েছিলাম।

তিনি আরও বলেন, রুট, ওহ মাই গডনেস, মন থেকে ধন্যবাদ তোমায়। আমার বাবা যদি ভবিষ্যতে কখনও আর কোনো কিছুর চারদিকে উলঙ্গ হয়ে দৌড়ানোর কথা বলেন, আমি তাকে তাজ্য করব।
এর আগে সেঞ্চুরির পরে গ্রেস হেডেন ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন যেখানে তিনি রুটকে সবার চক্ষুলজ্জা বাঁচানোর জন্য ধন্যবাদ জানিয়েছিলেন।

এদিকে, সিরিজ ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ইংল্যান্ডের দ্বিতীয় অ্যাশেজ টেস্ট হারের জন্য ইংলিশ পেসার জোফরা আর্চারের কৌশল নিয়ে কড়া সমালোচনা করেছেন ম্যাথু হেডেন।

আর্চার অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়েছিলেন, যার পরপরই স্মিথ আর্চারকে কিছু বাউন্ডারি মেরে জবাব দেন।

সিডনি মর্নিং হেরাল্ডকে দেয়া সাক্ষাৎকারে হেডেন বলেন, জোফরা আর্চারকে দেখতে বেশ কষ্ট হচ্ছিল। পার্থে সে মাঝে মাঝে গতি বাড়িয়েছিল। কিন্তু মূলত, প্রথম ইনিংসে (ব্রিসবেনে) যখন আসল প্রয়োজন ছিল, তখন সে তার ওভারগুলোর বেশিরভাগই ১৩০-১৩৬ কিমি গতিতে বল করেছে।

তিনি আরও যোগ করেন, অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে সেই গতির তারতম্য দেখা, আর তারপর শুধু মৌখিক আক্রমণ আর ভুয়া হাসি- এটা কখনোই জোফরা আর্চারকে তার নিজের ভক্তদের কাছেও প্রিয় করে তুলবে না, স্টিভ স্মিথের মতো দুর্দান্ত খেলোয়াড়ের কাছে তো নয়ই।

হেডেন উপসংহারে বলেন, যারা খেলাটি খুব ভালোভাবে বোঝে, তাদের কাছে নম্রতার অভাব এবং একগুচ্ছ অহংকারীতা দেখিয়ে এমন প্রতিক্রিয়া খুবই হতাশাজনক ছিল।

একাত্তর/এসি
ধর্ম নিয়ে সারা বিশ্বে চলে হানা-হানি সংঘাত। পাকিস্তানি ব্যাটসম্যান রিজওয়ান আর দেশটির ব্যাটিং পরামর্শক ম্যাথু হেইডেন ক্রিকেটের ২২ গজেই ছড়িয়েছেন ধর্মের আসল সৌন্দর্য।হেইডেনকে কোরআন শরীফ উপহার দিয়েছেন...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর