রিজওয়ানের দেয়া কোরআন পড়ছেন হেইডেন

আপডেট : ১২ নভেম্বর ২০২১, ০৮:৪৭ পিএম

ধর্ম নিয়ে সারা বিশ্বে চলে হানা-হানি সংঘাত। পাকিস্তানি ব্যাটসম্যান রিজওয়ান আর দেশটির ব্যাটিং পরামর্শক ম্যাথু হেইডেন ক্রিকেটের ২২ গজেই ছড়িয়েছেন ধর্মের আসল সৌন্দর্য।

হেইডেনকে কোরআন শরীফ উপহার দিয়েছেন রিজওয়ান। সেটা নিয়মিত পড়ছেনও তিনি। কি এমন জাদুর ছোঁয়ায় হঠাৎ বদলে গেলো পাকিস্তান ক্রিকেট দল সেটাও জানিয়েছেন হেইডেন।

ধর্ম উপলব্ধির বিষয়, তর্কের নয়। ধর্ম শান্তি দেয়, ধর্ম মানুষকে চিন্তায় আর কাজে এক ধরনের সীমারেখায় সুশৃঙ্খল করে রাখে। সম্প্রীতিই ধর্মের আসল সৌন্দর্য। যা ২২ গজেও সৌরভ ছড়ায়।

ভারতের সাথে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়েছিল পাকিস্তান। দুর্দান্ত সেই জয়কেও ছাপিয়ে গেছে পানীয় বিরতির সময় পাক ব্যাটার রিজওয়ানের সালাত আদায়।

চলতি বিশ্বকাপে পাকিস্তান দলের ব্যাটিংটা নজর কেড়েছে সবার,যার পিছনে নায়ক অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান ম্যাথু হেইডেন।

বিশ্বকাপ শুরুর কিছু দিন আগেই বাবর আজমদের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নিয়ে বেশ সফল তিনি। এরই মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছে মোহাম্মদ রিজওয়ানের সাথে।

বন্ধুত্বের ভিত্তি হিসেবে কাজ করেছে দু’জনের ধর্মীয় বিশ্বাস। রিজওয়ান তাকে একটা ইংরেজি ভাষার কোরআন শরীফ উপহার দিয়েছেন, আর তা রোজ নিয়ম করে পড়ছেনও হেইডেন। উপহার পেয়ে বেশ খুশি তিনি।

হেইডেন বলেন, ‘রিজওয়ান আমার খুব পছন্দের একজন, মানুষ হিসেবেও সে একজন চ্যাম্পিয়ন। আমি খ্রিষ্টান হওয়ার পরও ইসলাম নিয়ে আমার বেশ আগ্রহ। একটা ধর্ম যীশুকে অনুসরণ করে, অন্যটা মুহাম্মদকে। দুটো ধর্ম এক অর্থ কখনো এক বিন্দুতে মেলে না। রিজওয়ান আমাকে কুরআনের একটা ইংরেজি সংস্করণ উপহার দিয়েছে। আমি এখন এটা প্রতিদিনই একটু একটু করে পড়ছি।

হঠাৎ বদলে যাওয়া পাকিস্তান দল নিয়ে হেইডেন খোল মেলা কথা বলেছেন সংবাদ মাধ্যমের কাছে। জানিয়েছেন বদলে যাওয়া পাকিস্তানের কথা।

হেইডেন বলেন, ‘এই ছেলেরা যেমন ধার্মিক তেমন নিরপেক্ষ আর নম্র। তাদের সঙ্গে কাজ করাটা আনন্দের। তারা নির্দেশনটা খুব সহজে বুঝে এবং মানে। তাদের মধ্যে এই বোধটা আধ্যাত্মিকতার মাধ্যমেই বেড়ে উঠেছে।’

আরও পড়ুন: উড়তে থাকা পাকিস্তানকে মাটিতে নামিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

রিজওয়ান-হেইডেনদের ধর্মের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধাবোধটাই বড় বেশি দরকার, সব ধর্মই তো শান্তির কথা বলে, পুর্ণ্যের কথা বলে। তারপরও কেনো এতো হানা-হানি,সংঘাত? ধর্ম নিয়ে যারা কোন্দল করে, ধর্মের মর্মই হয়তো তারা জানে না।


একাত্তর/আরএ

লিজেন্ডারি অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু হেডেন এক মারাত্মক প্রতিজ্ঞা থেকে সদ্য রক্ষা পেয়েছেন। চলমান অ্যাশেজ টেস্ট সিরিজে ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট যদি সেঞ্চুরি করতে না পারতেন, তবে হেডেন...
পেশিতে টান নয় বরং করেছেন অভিনয়! হাসতে হাসতে বললেন মোহাম্মদ রিজওয়ান। ক্র্যাম্প হোক কিংবা অভিনয়, আসল সত্যি হলো দলের বিপদে আবারো রিজওয়ানই হয়ে উঠলেন ত্রাতা।
রোববার রাতে দুবাইয়ে চিরশত্রু ভারতের বিরুদ্ধে ম্যাচে জয়ের নায়ক হয়ে যেন বিশ্বকাপ টি-টোয়েন্টির স্মৃতি ফিরিয়ে আনলেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান। ঠিক দশ মাস আগেই হাসপাতাল থেকে ফিরেই পরের...
ক্রিকেটের মাঠে ভারত-পাকিস্তান দ্বৈরথের ফলাফল যাই হোক কেন, এর রেশ থাকে অনেকটা সময় ধরেই। এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিশাল রান তাড়া করে বাবরদের নাটকীয় জয় নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষক। তবে সবাইকে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর