রাশিদ খানের নেতৃত্বেই টি টোয়েন্টি বিশ্বকাপে খেলবে আফগানিস্তান

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ পিএম

অলরাউন্ডার রশিদ খানের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য একটি শক্তিশালী দল ঘোষণা করেছে আফগানিস্তান। ফেব্রুয়ারি-মার্চ মাসে অনুষ্ঠেয় এই মেগা টুর্নামেন্টের দলে ফিরেছেন পেসার ফজল হক ফারুকি এবং অফ-স্পিনার মুজিব উর রহমান।

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০ দলের এই আসরের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার গুলবাদিন নাইব এবং পেসার নবীন-উল-হকও।

২০২২ সালের গত বিশ্বকাপে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলগুলোকে পরাজিত করে সেমিফাইনালে পৌঁছেছিল আফগানিস্তান। বিশ্বকাপের আগে এই একই দলটি আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নসীব খান বুধবার এক বিবৃতিতে বলেন, আগের টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে আফগানিস্তান দুর্দান্ত পারফর্ম করেছিল। আমাদের কাছে সেই আসরের চমৎকার সব স্মৃতি রয়েছে এবং আশা করছি এবার এশিয়ার কন্ডিশনে আরও ভালো ফলাফল আসবে।

তিনি আরও যোগ করেন, ওয়েস্ট ইন্ডিজ দলকে আতিথেয়তা দেওয়া আমাদের জন্য দলের কম্বিনেশন ঠিক করা এবং বিশ্বকাপের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার একটি দারুণ সুযোগ। আসছে ৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আফগানিস্তান তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে।

আফগানিস্তান দল: রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), মোহাম্মদ ইসহাক (উইকেটকিপার), সেদিকুল্লাহ আতাল, দরবিশ রাসুলি, শহিদুল্লাহ কামাল, আজমতুল্লাহ ওমরজাই, গুলবদিন নাইব, মোহাম্মদ নবী, নূর আহমাদ, মুজিব উর রহমান, নাভিন-উল-হক, ফজলহক ফারুকি ও আবদুল্লাহ আহমাদজাই।

একাত্তর/এসি
ভারতের রাজধানী এবং বিশ্বের শীর্ষ দূষিত শহর দিল্লির ঘন কুয়াশাচ্ছন্ন বিকেলে আজমতুল্লাহ ওমরজাইয়ের অলরাউন্ড দাপটে সংযুক্ত আরব আমিরাতকে পাঁচ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে...
ক্রিকেটকে বলা হয় গৌরবময় অনিশ্চয়তার খেলা। সেই কথা আরও একবার প্রমাণিত হলো ভারতের আহমেদাবাদে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বুধবার ডি-গ্রুপের একটি চরম নাটকীয় এক ম্যাচে আফগানিস্তানকে দ্বিতীয় সুপার ওভারে...
ব্যাটিং ব্যর্থতায় আফগানিস্তানের কাছে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার (১১ অক্টোবর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের কাছে ৮১ রানে হেরেছে টাইগাররা।
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে আজ (শনিবার) দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে টাইগাররা। সিরিজে টিকে থাকতে হলে আজ বাংলাদেশকে জিততেই হবে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর