আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ১০:৩৫ এএম

ব্যাটিং ব্যর্থতায় আফগানিস্তানের কাছে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার (১১ অক্টোবর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের কাছে ৮১ রানে হেরেছে টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচ পাঁচ উইকেটে হেরেছিলো বাংলাদেশ। ফলে এক ম্যাচ বাকি থাকতে আফগানিস্তানের কাছে টানা তৃতীয় সিরিজ হার নিশ্চিত হলো মিরাজ-জাকেরদের।

২০২৩ ও ২০২৪ সালে তিন ম্যাচের সর্বশেষ দুই সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ। এছাড়া নিজেদের ওয়ানডেতে টানা চতুর্থ সিরিজ হারল টাইগাররা। এরমধ্যে আফগানিস্তানের কাছে দু’বার, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকার কাছে একবার করে সিরিজ হেরেছে বাংলাদেশ।

আবু ধাবির জাহেদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৪.৫ ওভারে ১৯০ রানে গুটিয়ে যায় আফগানিস্তান।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২৮.৩ ওভারে ১০৯ রানে অলআউট হয় টাইগাররা।

আফগানিস্তানের রশিদ ৮.৩ ওভার বল করে ১৭ রানে ৫ উইকেট নেন। ওয়ানডে ক্যারিয়ারে বাংলাদেশের বিপক্ষে এটিই ক্যারিয়ার সেরা বোলিং রশিদের।

আগামী ১৪ অক্টোবর একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ৪৪.৫ ওভারে ১৯০ (গুরবাজ ১১, ইব্রাহিম ৯৫, আটাল ৮, রেহমাত ৯ আহত অবসর, শাহিদি ৪, ওমারজাই ০, নাবি ২২, খারোটে ১৩, রাশিদ ১, গাজানফার ২২, বাশির ০*; তানজিম ৭-০-৩৫-২, মুস্তাফিজ ৮-০-৩৮-০, মিরাজ ১০-১-৪২-৩, তানভির ১০-০-৩৫-১, রিশাদ ৯.৫-০-৩৭-২)।

বাংলাদেশ: ২৮.৩ ওভারে ১০৯ (তানজিদ ০, সাইফ ২২, শান্ত ৭, হৃদয় ২৪, মিরাজ ৪, জাকের ১৮, সোহান ১৫, তানজিম ০, রিশাদ ৫, তানভির ০, মুস্তাফিজ ৫*; ওমারজাই ৭-১-২৭-৩, বাশির ২-০-২২-০, গাজানফার ৪-০-২১-০, রাশিদ ৮.৩-২-১৭-৫, খারোটে ৭-১-২২-১)

ফল: আফগানিস্তান ৮১ রানে জয়ী।

সিরিজ: তিন ম্যাচ সিরিজে আফগানিস্তান ২-০তে এগিয়ে।

ম্যান অব দা ম্যাচ: ইব্রাহিম জাদরান।

একাত্তর/আরএ
মাররারা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে যখন অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স এসে বসলেন, তখন তাঁর মুখচ্ছবিতে স্পষ্ট ধরা পড়ছিল সীমাহীন হাহাকার ও স্তম্ভিত হওয়ার ছাপ! এর আগেও অজিদের অধিনায়ক...
দীর্ঘ ২৩ বছরের খরা কেটে অজি ডেরায় আগুন জ্বালিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল! ডারউইনে অনুষ্ঠিত প্রথম টেস্টে বিশ্বসেরা পরাশক্তি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে ইতিহাস সৃষ্টি করেছে...
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় দিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ডারউইনে সিরিজের প্রথম টেস্টেই অজিদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে অবিস্মরণীয় এক রেকর্ড গড়েছে...
দীর্ঘ তিন মাসের বিরতি শেষে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। আগামী বুধবার ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হচ্ছে টাইগারদের নতুন পথচলা। ২০২৫ সালের...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর