ক্রিকেটের আলোচনায় সেনাপ্রধানকে টেনে আনলেন নকভি

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৫ পিএম

ক্রিকেটে রাজনীতি টেনে আনা পাকিস্তানের জন্য কোনো নতুন ঘটনা নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসি ও বাংলাদেশের মধ্যকার বিতর্কে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ হোক, কিংবা ভারতের এশিয়া কাপের ট্রফি আটকে রাখার সিদ্ধান্ত, পাকিস্তান বারবার দেখিয়েছে কীভাবে খেলাধুলায় রাজনীতি টেনে আনতে হয়।

১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে জাতীয় দলের খেলার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঠিক আগে, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এই আলোচনায় দেশটির সেনাপ্রধান আসিম মুনিরকেও টেনে আনেন।

পাকিস্তান সুপার লিগের একটি সংবাদ সম্মেলনে নাকভিকে জিজ্ঞেস করা হয়েছিল, আসন্ন ভারত ম্যাচ বয়কট করার অনড় অবস্থানের কারণে আইসিসি যে 'হুমকি' দিচ্ছে, সে বিষয়ে তার মন্তব্য কী।

জবাবে পিসিবি প্রধান আবারও তার রাজনৈতিক মানসিকতার পরিচয় দেন এবং জেনারেল আসিম মুনিরকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসেন। এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে নাকভি বলেন, আমি ভারত বা আইসিসির হুমকিতে ভয় পাই না, পাকিস্তান সরকারও ভয় পায় না। আর ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের কথা তো আপনারা জানেনই, তিনি কখনও ভীত হন না।

পাঠকদের অবগতির জন্য জানানো যাচ্ছে, ২০২৫ সালের মে মাসে আসিম মুনিরকে পাকিস্তানের সর্বোচ্চ সামরিক পদমর্যাদা 'ফিল্ড মার্শাল' উপাধিতে ভূষিত করা হয়। ভারতের সাথে সীমান্ত উত্তেজনা এবং 'অপারেশন সিঁদুর' এর প্রেক্ষাপটে তাকে এই পদোন্নতি দেয়া হয়েছিলো।

বয়কট ইস্যুতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অবস্থান পরিবর্তন

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে পাকিস্তান ক্রিকেট বোর্ড, আইসিসি এবং অন্যান্য সদস্য দেশগুলোর মধ্যকার আলোচনার ফলাফল সম্পর্কে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অবহিত করার পর, ভারত বয়টকের সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়।

পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ঘোষণা করা হয়, বহুপাক্ষিক আলোচনার ফলাফল এবং বন্ধুপ্রতীম দেশগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে পাকিস্তান সরকার জাতীয় ক্রিকেট দলকে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভারতের বিপক্ষে মাঠে নামার নির্দেশ দিচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, "ক্রিকেটের মর্যাদা রক্ষা এবং অংশগ্রহণকারী সকল দেশগুলোর মধ্যে এই বিশ্বজনীন খেলার ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এআরএস
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট আসরটি বিশ্বে এক নজিরবিহীন নাটকীয়তার সাক্ষী হয়ে রইল। নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে খেলতে যেতে অস্বীকার করায় আসর থেকে ছিটকে গেছে বাংলাদেশ দল। আন্তর্জাতিক...
আর কিছুক্ষণ পর ভারতের আহমেদাবাদে রমরমা ব্লকবাস্টার গ্র্যান্ড ফাইনাল। টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের ফাইনালে কো-হোস্ট ভারতের সামনে নিউজিল্যান্ড। এই টুর্নামেন্টে কখনোই কিউইদের হারাতে পারেনি ভারত।...
দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের ইতিহাসে ‘চোকার্স’ তকমাটি যেন এক অভিশপ্ত ছায়ার মতো লেগে আছে। কিন্তু এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চে দাঁড়িয়ে প্রোটিয়া শিবিরের শরীরী ভাষা বলছে, অতীতের সেই...
নামিবিয়াকে ১০২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সুপার এইট’ নিশ্চিত করেছে পাকিস্তান। কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাব মাঠে বুধবার টস জিতে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান ৯ উইকেটে ১৯৯...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর