ফরহানের সেঞ্চুরিতে নামিবিয়াকে উড়িয়ে সুপার এইটে পাকিস্তান

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২১ পিএম

নামিবিয়াকে ১০২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সুপার এইট’ নিশ্চিত করেছে পাকিস্তান। কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাব মাঠে বুধবার টস জিতে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান ৯ উইকেটে ১৯৯ রান সংগ্রহ করে। দলের হয়ে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি হাঁকান সাহেবজাদা ফারহান। জবাবে ৯৭ রানেই অলআউট হয়ে যায় আইসিসি সহযোগী সদস্য- নামিবিয়া।

২৯ বছর বয়সী এই ওপেনার ৫৮ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ১১টি চার ও ৪টি ছক্কার মার। অন্যদিকে বল হাতে ক্যারিয়ার সেরা বোলিং (৪-১৬) উপহার দেন উসমান তারিক।

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে এই জয়ের ফলে পাকিস্তানের সুপার এইট নিশ্চিত হলো। অন্যদিকে টানা তিন ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলো আফ্রিকান প্রতিনিধি নামিবিয়া।

ছবি: সংগৃহীত
২০২৫ সাল থেকে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে এটি ফারহানের পঞ্চম টি-টোয়েন্টি সেঞ্চুরি। ম্যাচ শেষে এই ডানহাতি ব্যাটার বলেন, আমি গত পাঁচ বছর ধরে নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলছি এবং কোনো ম্যাচ মিস করি না। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের সেই কঠোর পরিশ্রমেরই ফল পেলাম আজ। শুরুতে উইকেট সহজ ছিল না। আমি অধিনায়ককে বলেছিলাম ষষ্ঠ ওভার পর্যন্ত স্বাভাবিক ক্রিকেট খেলব, এরপর নিজের সহজাত আক্রমণাত্মক ঢঙে ব্যাটিং করব।

রোববার ভারতের কাছে হারের পর বুধবার দ্বিতীয়বার হারলে পাকিস্তান টুর্নামেন্ট থেকে ছিটকে যেত এবং গ্রুপ ‘এ’ থেকে যুক্তরাষ্ট্র বা নেদারল্যান্ডস পরবর্তী রাউন্ডে চলে যেত। কিন্তু ফারহান দুর্দান্ত ব্যাটিংয়ে সেই সমীকরণ পাল্টে দেন। শেষ ওভারে গেরহার্ড ইরাসমাসের বলে সিঙ্গেল নিয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি।

ফারহানকে যোগ্য সঙ্গ দিয়েছেন অধিনায়ক সালমান আঘা, যিনি ২৩ বলে ৩৮ রান করেন। দ্বিতীয় উইকেটে তাঁদের জুটি থেকে আসে ৬৭ রান। বাবর আজম একাদশে না থাকায় পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামা শাদাব খানও ছিলেন বিধ্বংসী। তিনি ২২ বলে অপরাজিত ৩৬ রান করেন। ফারহানের সাথে তাঁর অবিচ্ছিন্ন ৮১ রানের ঝোড়ো জুটি (৬.৪ ওভারে) পাকিস্তানকে বড় সংগ্রহ এনে দেয়।

ছবি: সংগৃহীত
২০০ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে নামিবিয়া কখনোই জয়ের পথে ছিল না। ওপেনার লরেন স্টিনক্যাম্প ২৩ রান করে আশা জাগালেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।

ভারতের বিপক্ষে বাজে পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়া শাহীন শাহ আফ্রিদির অনুপস্থিতিতে উসমান তারিক ও শাদাব খান বল হাতে ছড়ি ঘুরিয়েছেন। শাদাব তিনটি এবং উসমান তারিক চারটি উইকেট নিয়ে নামিবিয়াকে মাত্র ৯৭ রানে গুটিয়ে দেন।


সুপার এইটে পাকিস্তান তাদের পরবর্তী ম্যাচে আগামী রোববার কলম্বোতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। ফারহানের এই সেঞ্চুরির মধ্য দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো কোনো একটি টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি হওয়ার রেকর্ড হলো।

তাঁর আগে সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে পাথুম নিসাঙ্কা এবং মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে কানাডার যুবরাজ সামা সেঞ্চুরি করেন। এছাড়া আহমেদ শেহজাদের (২০১৪ বনাম বাংলাদেশ) পর দ্বিতীয় পাকিস্তানি হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরির গৌরব অর্জন করলেন সাহেবজাদা ফারহান।

এআরএস
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট জিততে ম্যাচের শেষ দিন ৩ উইকেট দরকার স্বাগতিক বাংলাদেশের। অন্যদিকে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১২১ রান।  
ঢাকা টেস্ট জয়ের পর এবার সিলেট টেস্ট জয়ের হাতছানি। সিরিজের শেষ টেস্ট জিততে মুশফিকুর রহিমের রেকর্ড গড়া ১৩৭ রানের ওপর ভর করে জয়ের জন্য পাকিস্তানকে ৪৩৭ রানের লক্ষ্য দিলো স্বাগতিক বাংলাদেশ। 
নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এক নতুন ইতিহাস রচনা করলেন পাকিস্তানের অধিনায়ক ও অলরাউন্ডার ফাতিমা সানা। জিম্বাবুয়ের বিরুদ্ধে মাত্র ১৫ বলে হাফ-সেঞ্চুরি পূরণ করে নারী ক্রিকেটের ইতিহাসে...
পাকিস্তানকে ৩৮৬ রানে অলআউট করে ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে স্বাগতিকরা।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর