এবারও ‘নো হ্যান্ডশেক’, নেপথ্যে কি দিল্লির কড়া বার্তা?

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৮ পিএম

‘সাসপেন্স ভাঙবো আগামীকাল। ২৪ ঘণ্টা অপেক্ষা করুন।’—ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে হাত মেলানো (হ্যান্ডশেক) নিয়ে প্রশ্নের জবাবে এভাবেই রহস্য জিইয়ে রেখেছিলেন ভারত অধিনায়ক সুরিয়াকুমার যাদব। সেই ২৪ ঘণ্টা পার হওয়ার পর কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে দেখা গেল এক গুমোট ছবি। মাঠের আবহে লড়াই শুরু হওয়ার আগেই পরিষ্কার হয়ে গেলো—ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে সৌজন্যের সেই চিরাচরিত হাত মেলানো আর হচ্ছে না।

রোববার (১৫ ফেব্রুয়ারি) টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে হাত মেলাননি সুরিয়াকুমার। গত বছরের সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ চলাকালীন দুই দলের মধ্যে যে শীতল সম্পর্কের শুরু হয়েছিলো, বিশ্বকাপের মঞ্চেও তার কোনো পরিবর্তন ঘটলো না।

টসের জন্য যখন দুই অধিনায়ক মাঠে নামেন, সুরিয়ার চোখে-মুখে ছিল গাম্ভীর্য। পিচ সংলগ্ন কর্মকর্তাদের সঙ্গে কথা বললেও প্রতিপক্ষ অধিনায়কের প্রতি তিনি ছিলেন সম্পূর্ণ উদাসীন। টসের আনুষ্ঠানিকতা শেষে পাকিস্তান অধিনায়ক সালমান আগা রান তাড়ায় নামার সিদ্ধান্তের কথা জানান। এরপরই কোনো সৌজন্য বিনিময় ছাড়াই নিজের জায়গায় ফিরে যান সুরিয়া।

সংশ্লিষ্টদের ধারণা, হাত না মেলানোর এই সিদ্ধান্ত এককভাবে সুরিয়ার নয়। উচ্চপর্যায় থেকে আসা নির্দেশনার কারণেই এমন কঠোর অবস্থান নিয়েছে ভারতীয় দল। ধারণা করা হচ্ছে, ভারত সরকার ও ক্রিকেট বোর্ডের অনড় অবস্থানের প্রতিফলন এটি। যেখানে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে, পাকিস্তান-ভারত লড়াই কেবল খেলার মাঠেই সীমাবদ্ধ থাকবে; মাঠের বাইরে কোনো সৌজন্য বা প্রথাগত রীতিনীতি বজায় রাখবে না ভারত।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি আইসিসি, পিসিবি এবং বিসিবির মধ্যকার আলোচনায় এই হ্যান্ডশেক বিষয়টি অন্যতম জটিলতা হিসেবে দেখা দিয়েছিলো। এমনকি পাকিস্তান এই ম্যাচ বয়কট করার হুমকিও দিয়েছিল বলে গুঞ্জন ছিলো। তবে মাঠের ভেতরে খেলোয়াড়দের পাশাপাশি মাঠের বাইরে থাকা সাবেক ক্রিকেটারদের মধ্যেও আজ একই শীতলতা লক্ষ্য করা গেছে। ধারাভাষ্য বা আলোচনার জন্য দুই দেশের পাঁচজন সাবেক অধিনায়ক মাঠে উপস্থিত থাকলেও তাদের নিজেদের মধ্যে কথা বলতে বা কুশল বিনিময় করতে দেখা যায়নি।

ভারতের এই অবস্থানের সমালোচনা করেছেন খোদ সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) তিনি লিখেছেন, এই হাত না মেলানোর বিষয়টি ভারত শুরু করেছে যা অত্যন্ত অদ্ভুত। আমাদের মতো একটি দেশের জন্য এটি মানানসই নয়। হয় খেলার স্পিরিট বজায় রেখে খেলুন, নয়তো খেলবেন না।

মাঞ্জরেকারের মতো অনেকে সমালোচনা করলেও ভারত এই ‘নো হ্যান্ডশেক’ নীতিতেই অটল রয়েছে, যা কলম্বোর হাইভোল্টেজ ম্যাচে আজ স্পষ্ট হয়ে উঠলো।

গত বছর পেহেলগাম হামলা এবং ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকেই পাকিস্তানের সঙ্গে যেকোনো ধরনের সৌজন্য বিনিময় বন্ধ রাখার নীতি গ্রহণ করেছে ভারত। এর আগে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতেও ভারত অস্বীকৃতি জানিয়েছিলো। 

একাত্তর/এসি
টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে টানা তৃতীয়বারের মতো সেমিফাইনালের মহারণে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। দুই পরাশক্তির এই লড়াই কেবল ফাইনালের টিকেট পাওয়ার নয়, বরং ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এক নতুন...
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৭০ রানের লক্ষ্যকে স্রেফ ছেলেখেলায় পরিণত করলো নিউজিল্যান্ড। ওপেনার ফিন অ্যালেনের খুনে ব্যাটিংয়ে প্রোটিয়াদের গুঁড়িয়ে দিয়ে ৯ উইকেটের জয়ে...
ইডেন গার্ডেন্সে কাল যেন একা হাতেই ইতিহাস লিখলেন সঞ্জু স্যামসন। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া বড়ো লক্ষ্য তাড়া করতে নেমে এক অবিস্মরণীয় ইনিংস খেলে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে পৌঁছে দিলেন...
ম্যাচ শেষে সঞ্জু স্যামসনের মুখে চওড়া হাসি। সেই হাসিতে মিশে আছে একরাশ স্বস্তি। সূর্যকুমার যাদবসহ সতীর্থরা একে একে ছুটে এসে তাকে জড়িয়ে ধরছেন। এরপর চললো ম্যাচ পরবর্তী প্রথাগত করমর্দন। শেষ মুহূর্তের এই...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৯ জন শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ১৩৬ শিশুর মধ্যে। আর হাসপাতালে ভর্তি হয়েছে এক...
রাজধানী ঢাকাসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের মধ্যেই দেশের আটটি বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টির এই সম্ভাবনার মধ্যেও বাতাসে...
২০২২ সালের পর থেকে দেশের যেসব শিক্ষক কল্যাণ ট্রাস্টের অবসর ভাতা পাননি, তাদের বকেয়া ভাতা দ্রুত পুনরায় চালু করছে সরকার। ইতিমধ্যে দুই হাজার কোটি টাকার থোক বরাদ্দ পাওয়া গেছে। আগামী এক মাসের মধ্যেই এর...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণার জন্য আগামী রোববার (৭ জুন) দিন ধার্য করেছে আদালত। এর মধ্য দিয়ে দেশের বিচার বিভাগের ইতিহাসে নজিরবিহীন দ্রুততম...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর