ভারতের বড়ো জয়, খাদের কিনারা থেকে রাজকীয় প্রত্যাবর্তন সঞ্জুর

আপডেট : ০২ মার্চ ২০২৬, ১০:১৩ এএম

ম্যাচ শেষে সঞ্জু স্যামসনের মুখে চওড়া হাসি। সেই হাসিতে মিশে আছে একরাশ স্বস্তি। সূর্যকুমার যাদবসহ সতীর্থরা একে একে ছুটে এসে তাকে জড়িয়ে ধরছেন। এরপর চললো ম্যাচ পরবর্তী প্রথাগত করমর্দন। শেষ মুহূর্তের এই উদযাপনই বলে দিচ্ছিলো, এই জয় আর এই ইনিংসটি স্যামসনের কাছে কতোটা অর্থবহ ছিল।

সাম্প্রতিক সময়ে বেশ কঠিন চড়াই-উতরাই পাড়ি দিতে হয়েছে সঞ্জু স্যামসনকে। দক্ষিণ আফ্রিকার মাটিতে এই ফরম্যাটে শতক হাঁকানোর পর হঠাৎ ফর্ম হারিয়ে দল থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পাবেন কি না, সেই প্রতীক্ষায় ছিলেন দীর্ঘ সময়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারত বিধ্বস্ত হওয়ার পর অবশেষে ভাগ্য খুলে তার। আর আজ ভার্চুয়াল কোয়ার্টার ফাইনালের মতো বড়ো মঞ্চে ওয়েস্ট ইন্ডিজের ১৯৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে সেই সুযোগের কী দুর্দান্ত ব্যবহারই না করলেন তিনি!

রান তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ১০টি বল খেলার সুযোগই পাননি স্যামসন; স্ট্রাইক আগলে রেখেছিলেন অভিষেক শর্মা। কিন্তু এই দীর্ঘ অপেক্ষা তার মনোযোগ সরাতে পারেনি। চাপের মুখে অবিশ্বাস্য রকমের শান্ত ও দায়িত্বশীল ব্যাটিং করেছেন তিনি। বিলিয়ন মানুষের চোখের সামনে বড় ম্যাচে বড়ো মঞ্চে আজ নিজের প্রতি সুবিচার করলেন এই ব্যাটার।

১৯৫ রান তাড়া করার মতো কঠিন সমীকরণে যখন দলের ওপর পাহাড়সম চাপ, ঠিক তখনই ক্যারিয়ারের অন্যতম সেরা এক ইনিংস খেললেন স্যামসন। পুরো ইনিংসে তাকে একবারের জন্যও বিচলিত মনে হয়নি। ভারতের এই জয়ে স্যামসনের অবদান যেমন অনস্বীকার্য, তেমনি সব বাধা টপকে তাঁর এই ফেরা ভারতীয় ক্রিকেটের জন্য এক বড়ো প্রাপ্তি। আর ইন্ডিয়া পাঁচ উইকেটে জিতে চলে গেলো সেমিতে।

একাত্তর/এসি
টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে টানা তৃতীয়বারের মতো সেমিফাইনালের মহারণে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। দুই পরাশক্তির এই লড়াই কেবল ফাইনালের টিকেট পাওয়ার নয়, বরং ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এক নতুন...
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৭০ রানের লক্ষ্যকে স্রেফ ছেলেখেলায় পরিণত করলো নিউজিল্যান্ড। ওপেনার ফিন অ্যালেনের খুনে ব্যাটিংয়ে প্রোটিয়াদের গুঁড়িয়ে দিয়ে ৯ উইকেটের জয়ে...
ইডেন গার্ডেন্সে কাল যেন একা হাতেই ইতিহাস লিখলেন সঞ্জু স্যামসন। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া বড়ো লক্ষ্য তাড়া করতে নেমে এক অবিস্মরণীয় ইনিংস খেলে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে পৌঁছে দিলেন...
চলমান বিশ্বকাপে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলা দক্ষিণ আফ্রিকা আরও একটি সেমিফাইনাল নিশ্চিত করেছে। রোববার (১ মার্চ) অরুণ জেটলি স্টেডিয়ামে সুপার এইটের লড়াইয়ে জিম্বাবুয়েকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিল...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর