অভিষেকে সাবেক চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ চায় বাংলাদেশ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪১ এএম

ঐতিহাসিক অভিষেকের অপেক্ষায় বাংলাদেশের নারী ফুটবলাররা। এশিয়ান গেমস ফুটবলে প্রথম বারের মতো খেলতে নামছে সাবিনারা। ওদের প্রতিপক্ষ সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জাপান।

চীনের হ্যাংজুর ওয়েনজু অলিম্পিক স্পোর্টস সেন্টারে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়।

এই ম্যাচ দিয়েই বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি জাপানের বিপক্ষেও প্রথম বারের মতো খেলতে নামবে বাংলাদেশের মেয়েরা। বয়সভিত্তিক ফুটবলে জাপানের বিপক্ষে আগে দেখা হলেও জাতীয় দলের কখনো দেখা হয়নি।

জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে মেয়েদের ডাগআউটে অভিষেক হচ্ছে কোচ সাইফুল বারী টিটুরও। বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে ২৫ সেপ্টেম্বর ভিয়েতনামের বিপক্ষে।

শক্তিশালী জাপানের বিপক্ষে নামার আগে বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটুর প্রত্যাশা প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ খেলতে পারা।

ম্যাচ সামনে রেখে সাইফুল বারী টিটু বলেছেন, এটা বেশ কঠিন একটি ম্যাচ হবে আমাদের জন্য। ম্যাচটা যতটা প্রতিযোগিতাপূর্ণ করা যায় ততোটা করা উচিত, আমরা সে চেষ্টা করছি। খেলোয়াড়দের আমরা যতোটা সম্ভব নির্ভার রাখার চেষ্টা করছি, ম্যাচের ফলাফল নিয়ে চিন্তা করতে মানা করেছি। বলেছি তোমরা প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ খেলার চেষ্টা করো।

অপরদিকে এশিয়ান গেমসে মেয়েদের ফুটবল ইভেন্টে প্রথমবার অংশগ্রহণ করা ম্যাচের আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন।

একাত্তর/আরএ
ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত নারী এশিয়ান গেমসের বাছাইপর্ব হকি টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচে আজ উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে ঐতিহাসিক জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ দল।
মধ্যরাতে মহাকাব্যিক সংবর্ধনা পেলো ইতিহাস তৈরি করা নারী ফুটবলাররা। এশিয়া কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করায় হাতিরঝিলের এম্ফিথিয়েটারে বর্ণিল আয়োজনে ঋতুপর্ণা-আফিদাদের বরণ করে নেয়া হলো।
তুর্কমেনিস্তান আর বাহরাইনের ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের মেয়েদের এএফসি এশিয়ান কাপে খেলা। ফলে প্রথমবারের মতো বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়া কাপের মূল পর্বে খেলবে। এর আগে...
ইয়াংগুনে এএফসি উইমেন’স এশিয়া কাপের বাছাইপর্বে মিয়ানমারের ইয়াংগুনে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ৭-০ গোলে হারিয়েছে বাহরাইনকে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর