নতুন মৌসুমে জিতেই চলেছে বার্সেলোনা

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৭ পিএম

লা লিগায় রবার্ট লেভানডস্কির জোড়া গোলে সেল্তা ভিগোকে ৩-২ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে সবার ওপরে স্প্যানিশ জায়ান্টরা।

শনিবার অলিম্পিক লুইস স্টেডিয়ামে খেলতে নেমে ৮০ মিনিট পর্যন্ত গোল শূন্য ছিলো বার্সেলোনা। ততক্ষণে বার্সার জালে দুবার বল আটকায় সেল্তা ভিগো।

অ্যাওয়ে ম্যাচে শুরুতেই পিছিয়ে যায় বার্সা। ১৯ মিনিটে কাতালানদের জালে লক্ষ্যভেদ করে এগিয়ে যায় সেল্তা ভিগো। বাঁ প্রান্তে বল ক্লিয়ার করতে যখন ব্যর্থ বার্সেলোনার রক্ষণভাগ। তখন বল পেয়ে কোনাকুনি শটে দূরের পোস্টে বল পাঠিয়ে লারসনের গোল সেল্তা ভিগোর হয়ে।

দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। ম্যাচের ৭৬ মিনিটে সেল্তাকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন ফরোয়ার্ড তাসোস ডভিকাস। মাঝমাঠের ডানদিক থেকে আড়াআড়ি পাস ধরে বাঁ প্রান্ত ধরে ডিবক্সে ঢুকে পড়েন ডভিকাস। তারপর কোনাকুনি শটে বল আবার বার্সার জালে।

তবে ৮ মিনিটের ব্যবধানে ৩ গোল দিয়ে নাটকীয় ভাবে ম্যাচ জিতে নেয় বার্সা। ৮১ মিনিটে প্রথম গোল করেন লেভানডস্কি। জোয়াও ফেলিক্সের অ্যাসিস্ট থেকে লক্ষ্য ভেদ করেন লেভানডফস্কি। এর ঠিক ৪ মিনিট পর নিজের জোড়া গোল করেন এই পোলিশ তারকা। ফুলব্যাকের মাইনাসে জোরাল শটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

শেষ গোলটি করেন কেন্সেলো। ম্যাচের ৮৯ মিনিটে গাভির দারুণ ক্রস থেকে বার্সেলোনাকে এগিয়ে দেন ৩-২ ব্যবধানে পর্তুগিজ এই ডিফেন্ডারই।

একাত্তর/পিএজে
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
শনিবার রাতে হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদ এস্পানিওলকে ২-১ গোলে হারিয়ে লিগ শুরু করার পরদিন রিয়ালকে কড়া বার্তা দিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা! লা লিগায় নিজেদের উদ্বোধনী ম্যাচে এলচেকে ৫-০ গোলের...
লা লিগায় রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে ডাগআউটে ফিরেই নিজের চেনা মেজাজে ধরা দিলেন জোসে মরিনহো! এস্পানিওলের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় দিয়ে মরিনহো অধ্যায় শুরু হলেও, ম্যাচ শেষে মাঠের খেলার চেয়ে...
ট্রান্সফার উইন্ডোতে সবচেয়ে বড় পটপরিবর্তন ঘটিয়ে ম্যানচেস্টার সিটির জয়ের মূল কারিগর ও ২০২৪ ব্যালন ডি'অর বিজয়ী স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে ছিনিয়ে নিল বার্সেলোনা! ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী,...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর