অবশেষে ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয় পেলো আর্সেনাল

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৯:৪৪ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। মৌসুমের দ্বিতীয় হারের দেখা পেলো চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। সেই সাথে সিটিজেনদের বিপক্ষে ১২ ম্যাচ হারার পর অবশেষে জয়ের দেখা পেলো আর্সেনাল।

মৌসুমের শুরুতে টাইব্রেকারে সিটিকে হারিয়ে কমিউনিটি শিল্ডের শিরোপা জিতেছিল আর্সেনাল। ইপিএলে শেষ আট ম্যাচ না হারা গানারদের এই ম্যাচেও ছিল জয়ের প্রত্যয়। এমিরেটস স্টেডিয়ামে সাম্প্রতিক পরিসংখ্যানে এগিয়ে ছিল মিকেল আরতেতা শিষ্যরাই।

প্রথমার্ধে দুই দলই লড়াইটা করে চোখে চোখ রেখে। এই অর্ধে কোনো দলই পায়নি গোলের দেখা। দ্বিতীয়ার্ধে চলে এগিয়ে যাবার লড়াই। ৮৬ মিনিটে ব্রাজিলিয়ান সুপারস্টার গ্যাব্রিয়েল মার্টিনেল্লির একমাত্র গোলে সেই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পায় আর্সেনাল।

এই হারে লিগ টেবিলে শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া হলো সিটির। আট ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। সমান সংখ্যক ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে আর্সেনাল অবস্থান দুইয়ে।

একাত্তর/পিএজে
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
ম্যানচেস্টার সিটির বেঞ্চে অলস বসে থাকার দিন শেষ! অবশেষে ৭৫ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফার ফিতে ইতি টেনে উত্তর লন্ডনের দল টটেনহ্যাম হটস্পারে যোগ দিলেন ২২ বছর বয়সী ব্রাজিলীয় উইঙ্গার সাবিনহো। চুক্তি...
সেন্ট জেমস পার্কে রোববার রাতে দুই ক্লাবের কিংবদন্তি প্রয়াত কেভিন কিগানের প্রতি গভীর শ্রদ্ধা ও আবেগের আবহ তৈরি হয়েছিল। কিন্তু ম্যাচের শেষটা হলো ঠিক কিগানেরই সেই অল-আউট অ্যাটাকিং ও শ্বাসরুদ্ধকর...
পেপ গার্দিওলার এক দশকের সাম্রাজ্য শেষ হওয়ার পর ম্যানচেস্টার সিটির দায়িত্ব নিয়ে প্রিমিয়ার লিগে নিজের প্রথম ম্যাচেই এক রোলারকোস্টার ড্রামার সাক্ষী হলেন এনজো মারেস্কা! আর্সেনালের কাছে কমিউনিটি শিল্ডে...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর