ইউনাইটেডের সাথে লড়বে কোপেনহেগেন, রিয়ালের প্রতিপক্ষ ব্রাগা

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০১:৪০ পিএম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে লড়বে কোপেনহেগেন, অন্য ম্যাচে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ব্রাগা। দুটো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার দিনগত রাত ১টায়।

গ্রুপ সি’তে শীর্ষ স্থান ধরে রাখার মিশনে এ ম্যাচ খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। সেভিয়ার সাথে শেষ ম্যাচে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছিল স্প্যানিশ জায়ান্টরা, তাই এই ম্যাচে পূর্ণ পয়েন্ট পেতে চায় তারা। চ্যাম্পিয়ন্স লিগে প্রথম বারের মতো মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ আর ব্রাগা।

অন্যদিকে কোপেনহেগেনের সাথে জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত ম্যান ইউ কোচ এরিক টেন হ্যাগ। প্রতিপক্ষকে চাপে রাখতে সব ধরনের পরিকল্পনাই রেডি করে রেখেছেন তিনি। দুইদলের শেষ বারের দেখায় জয় পেয়েছিল রেড ডেভিলসরা। শেষ সাত ম্যাচে ইংলিশ কোনো ক্লাবের সাথেই জয় পায়নি কোপেনহেগেন।

একাত্তর/আরএ
লা লিগায় রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে ডাগআউটে ফিরেই নিজের চেনা মেজাজে ধরা দিলেন জোসে মরিনহো! এস্পানিওলের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় দিয়ে মরিনহো অধ্যায় শুরু হলেও, ম্যাচ শেষে মাঠের খেলার চেয়ে...
নতুন মৌসুমে শিরোপা পুনরুদ্ধারের হুঙ্কার দিয়ে মাঠে নামা ম্যানচেস্টার ইউনাইটেড প্রথম ম্যাচেই খেলো বিশাল এক আছাড়! ২০১৭ সালের পর প্রথমবার প্রিমিয়ার লিগে উঠে আসা ‘পুচকে’ হাল সিটির কাছে এমকেএম স্টেডিয়ামে...
স্পেনের বিশ্বজয়ের আনন্দ উদযাপন এবং মাঠের জমকালো সব আয়োজন পুরোপুরি স্তিমিত হওয়ার আগেই আবারও স্প্যানিশ ফুটবলে ডামাডোল বাজিয়ে হাজির লা লিগা। নিউ জার্সিতে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বমুকুট ধরে রাখার রেশ...
ছুটি কাটানোর জন্য ইবিজা দ্বীপে গিয়েছিলেন, কিন্তু ফুটবলের প্রতি অদম্য টান আর কোচ জোসে মরিনহোর নতুন মিশনের তাড়নায় আর স্থির থাকতে পারলেন না কিলিয়ান এমবাপে! ছুটি দুই দিন আগেই একপ্রকার ছেঁটে ফেলে সোজা...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর