মৌসুমের প্রথম ম্যাচ ড্র চেলসি ও লিভারপুলের

আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১২:৩৯ পিএম

ড্র দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) নতুন মৌসুম শুরু করলো চেলসি ও লিভারপুল। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে অল রেডরা।

প্রথম ম্যাচে খেলতে নেমে ভালো শুরু পায় লিভারপুল। ম্যাচ শুরুর মাত্র ১৮ মিনিটেই লিড পায় তারা। মোহামেদ সালাহর একটি পাস থেকে গোল আদায় করে নেন লুইস দিয়াজ।

তবে সেটি আর খুব বেশি সময় ধরে রাখতে পারেনি অল রেডরা। মাউরিসিও পচেত্তিনোর অধীনে প্রথম ম্যাচে জয় পেতে মরিয়া হয়ে ওঠে চেলসি। ম্যাচের ৩৭ মিনিটে অভিষিক্ত এক্সেল দিসাসির গোলে সমতায় ফেরে চেলসি।

আরও পড়ুন : ড্র দিয়ে মৌসুম শুরু বার্সেলোনার

দ্বিতীয়ার্ধে অবশ্য গোলের দেখা পায়নি কোনও দল। ড্র করেই মাঠ ছাড়ে দু'দল। এ নিয়ে টানা ৭ ম্যাচে ড্রয়ের মুখ দেখলো চেলসি লিভারপুল ম্যাচ।


একাত্তর/পিএজে
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
ম্যানচেস্টার সিটির বেঞ্চে অলস বসে থাকার দিন শেষ! অবশেষে ৭৫ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফার ফিতে ইতি টেনে উত্তর লন্ডনের দল টটেনহ্যাম হটস্পারে যোগ দিলেন ২২ বছর বয়সী ব্রাজিলীয় উইঙ্গার সাবিনহো। চুক্তি...
সেন্ট জেমস পার্কে রোববার রাতে দুই ক্লাবের কিংবদন্তি প্রয়াত কেভিন কিগানের প্রতি গভীর শ্রদ্ধা ও আবেগের আবহ তৈরি হয়েছিল। কিন্তু ম্যাচের শেষটা হলো ঠিক কিগানেরই সেই অল-আউট অ্যাটাকিং ও শ্বাসরুদ্ধকর...
পেপ গার্দিওলার এক দশকের সাম্রাজ্য শেষ হওয়ার পর ম্যানচেস্টার সিটির দায়িত্ব নিয়ে প্রিমিয়ার লিগে নিজের প্রথম ম্যাচেই এক রোলারকোস্টার ড্রামার সাক্ষী হলেন এনজো মারেস্কা! আর্সেনালের কাছে কমিউনিটি শিল্ডে...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর