ভালো খেলেও জয় পেল না বাংলাদেশ

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১১:১৯ পিএম

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ-লেবাননের ম্যাচে বোঝাই যায়নি লেবানন র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। কিংস অ্যারেনায় পুরো ৯০ মিনিট সমানতালে লড়ে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। 

তবে আফসোস ভালো খেলেও জয় পেল না মোরসালিনরা। তবুও এই এক পয়েন্টই বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি।

গোল মিসের মহড়ায় ভুগতে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে বরং পিছিয়েই পড়েছিল। ৬৭ মিনিটে লেবাননকে এগিয়ে দেন মাজেদ উসমান। তবে সেই গোল শোধ করতে খুব একটা সময় নেয়নি স্বাগতিকরা।

ম্যাচটিতে সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ছিল তরুণ স্ট্রাইকার মোরসালিনের গোল। ৭৩ মিনিটে বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে বল জালে জড়ান তিনি।

লেবাননের বিপক্ষে বাংলাদেশ এ নিয়ে চারবার মুখোমুখি হলো। চার ম্যাচের মধ্যে বাংলাদেশ এক জয়, এক ড্র আর দুই বার হেরেছে। হোম ম্যাচে বাংলাদেশ লেবাননের বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ড বজায় রাখল। 

২০১১ সালে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ ০-২ গোলে জিতেছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। সেই ম্যাচ বৃষ্টিতে কাঁদাময় ছিল।

মঙ্গলবার কিংস অ্যারেনা থেকেও বাংলাদেশ কিছু সুবিধা পেয়েছে মাঠের দিক থেকে। কেননা কিংস অ্যারেনায় বাংলাদেশ জাতীয় দল এ নিয়ে চারটি ম্যাচ খেলেছে। চার ম্যাচের একটিতেও হারেনি।

 

একাত্তর/জো
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সে ভরা ম্যাকে টেস্টে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে হাহাকার ছড়িয়েছে ঠিকই, কিন্তু মাঠের বাইরে মিলেছে এক অবিশ্বাস্য সুখবর! ডারউইনে প্রথম টেস্টের ঐতিহাসিক জয়ের ওপর ভর করে...
দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই অজি তারকা স্টিভ স্মিথের এক অদ্ভুত আচরণ এবং মিচেল স্টার্কের বিশ্বরেকর্ড গড়ার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। বাংলাদেশে ব্যাটিং বিপর্যয়ের পর অজিদের ব্যাটিং ইনিংসের ৯ম ওভারে ঘটে...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর