নেইমারের ভবিষ্যৎ কী

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১২:৪১ এএম

আনুষ্ঠানিকভাবে ব্রাজিল ফুটবল দলের হেড কোচের দায়িত্ব নিলেন দরিভাল জুনিয়র। প্রথম প্রেস কনফারেন্সেই উঠে আসে নেইমারের সাথে ঘটে যাওয়া সেই ঘটনার কথা। নতুন কোচ জানান, সব ভুলে গেছেন। তবে পরক্ষণেই আভাস দিলেন দিনের পর দিন ইনজুরিতে থাকা ফুটবলারদের ছাড়া পরিকল্পনার। তার মানে কি নতুন কোচের আন্ডারে নেইমারের ভবিষ্যৎ অনিশ্চিত।

ডাগআউটে হতে চলেছে এ এক অন্যরকম রিইউনিয়ন। ১৪ বছর আগে দু’জনের সম্পর্কটা হয়েছিলো দা কুমড়া। এক পেনাল্টিকে কেন্দ্র করে নেইমারের সাথে সম্পর্কের অবনতি অতঃপর চাকরি হারান দরিভ্যাল। এতো বছর পর আবারো ফিরছেন নেইমারের সেই কোচ। এবারে সেলেসাওদের মাস্টারমাইন্ড।

ঘোষণা এসেছিলো আগেই, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত দরিভালের সঙ্গে চুক্তি করেছে সিবিএফ। এবারে আনুষ্ঠানিকভাবে দরিভালকে নতুন কোচ হিসেবে পরিচয় করিয়ে দেয় ব্রাজিল ফুটবল ফেডারেশন। এমনই সময়ে দরিভালকে পেয়েই সবাই জানতে চাওয়া ওই প্রসঙ্গে। নেইমারের সাথে সেই ঘটনা ভুলতে কী পেরেছেন সান্তোসের সাবেক কোচ।

এ প্রসঙ্গে দরিভাল গণমাধ্যমকে বলেন, নেইমারের সঙ্গে এখন আমার কোন সমস্যা নেই। আসলে সান্তোসে যেই ঘটনাটা ঘটেছিল সেটা আমাদের সবার ধারনা ও প্রত্যাশার চেয়ে বেশি কিছু ছিল। অপ্রয়োজনীয়ও ছিল বটে।

নেইমার জুনিয়রকে ছাড়া ব্রাজিলের হাল কতটা বেহাল তা জানা সবারই। দরিভালও জানেন কত কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে তিনি। তাইতো সাফ জানালেন ইনজুরিতে আক্রান্ত খেলোয়াড়ের প্রতি বাড়তি নির্ভরতা আর নয়।

তার ভাষায়, নেইমারকে ছাড়াই ব্রাজিলের এগিয়ে যাওয়া শিখতে হবে, বুঝতে হবে সে চোটে আছে। তবে এটাও ঠিক, বিশ্বের সেরা তিন খেলোয়াড়ের একজন আমাদের দলে এবং আমাদের সেই সুযোগটা নিতে হবে।

ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে ডাগ আউটে দরিব্যালের অভিষেক হবে মার্চে। ইংল্যান্ড ও স্পেনের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। তবে জুন থেকে শুরু হতে যাওয়া কোপা আমেরিকাই দরিভালের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তলানি থেকে টেনে তোলার দায়িত্ব কিন্তু এই কোচেরই হাতে।

 

একাত্তর/আরএ
ফুটবল বিশ্বে ফের এক রোমাঞ্চকর পুনর্মিলনী! ব্রাজিলীয় সেনসেশন নেইমারের ক্লাবেই ভিড়লেন তাঁর বহু পুরনো ও প্রিয় বন্ধু ফিলিপ কুতিনহো। দীর্ঘদিনের বন্ধুকে পাশে পেতে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস চলতি মৌসুমের...
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
ইরান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর অত্যাধুনিক অস্ত্রের মজুতে ঘাটতি দেখা দিয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান, সামরিক ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনার ক্ষয়ক্ষতির চিত্র প্রথমবারের মতো প্রকাশ্যে...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি।
দেশের শিক্ষার প্রকৃত মানোন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেন্দ্রীয়ভাবে মনিটরিং ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
কেরানীগঞ্জে সেলুনে চুল কাটার সময় এক তরুণ মাছ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। মোহাম্মদপুর এলাকায় ফুটপাতে দোকান বসানো ও চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর