নিজের সিদ্ধান্ত জানালেন এমবাপে

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৬ পিএম

আর নাটক নয়, এবার নিজের সিদ্ধান্তের কথা জানালেন কিলিয়ান এমবাপে। সামনের গ্রীষ্মেই যোগ দেবেন রিয়াল মাদ্রিদে।

শনিবার রাতে এমন খবর প্রকাশ করেছে ফরাসী গণমাধ্যম লা পারিসিয়ান। চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্যই পিএসজি ছাড়তে চান এমবাপে। তবে এখনো কোনো কিছুই চূড়ান্ত হয়নি।

“আই কেম টু টেল ইউ দ্যাট আইয়েম লিভিং”... এমন করেই পিএসজিকে নাকি নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন কিলিয়ান এমবাপে। পারিসিয়ানদের সবচেয়ে নির্ভরযোগ্য ফরাসি আউটলেট লা পারিসিয়ানের ব্রেকিং, সামারেই পিএসজি ছেড়ে রিয়ালের জার্সিই গায়ে জড়াচ্ছেন সুপারস্টার। মুহূর্তেই সেই খবর হয় ভাইরাল।

বিভিন্ন গণমাধ্যমের খবর, এমবাপেকে তার মোট বেতন ৭২ মিলিয়ন ইউরো থেকে ৭৭.৮ মিলিয়ন বাড়িয়ে সাথে ১০০ মিলিয়ন ইউরো বোনাসের লোভনীয় অফর দিয়েও প্রত্যাখ্যিত হয়েছে পিএসজি। ফরাসি সুপারস্টারকে ধরে রাখার আর কোনো উপায়ন্তর না দেখে ক্লাবটা এরই মধ্যে ‘প্ল্যান বি’ অ্যাকটিভ করে দিয়েছে। এমবাপের রিপ্লেসমেন্ট হিসেবে এসি মিলান থেকে রাফায়েল লেয়াওকে দলে আনার কথা ভাবছে পারিসিয়ান এ ক্লাবটি।

চলতি সামারে ঘরের মাটিতে প্যারিস অলিম্পিকে খেলার সুযোগ পেলে সে সময়টাতেই রিয়ালের সাথে আলোচনা এগিয়ে নিতে চান কিলিয়ান এমবাপে। যদি সত্যিই রিয়াল মাদ্রিদে নাম লেখায় এমবাপে তাহলে এই মুহূর্তে লস ব্লাঙ্কোদের মধ্যে হাইয়েস্ট পেইড ফুটবলার। 

দুই বার্নাব্যু লেজেন্ড জিনেদিন জিদান আর ক্রিশ্চিয়ানো রোনালদোকে আইডল মেনেই বড় হয়েছে ফরাসি স্ট্রাইকার। তাই তার দলবদলে সবার আগেই যে দলটার নামটা উঠে আসে তা হলো রিয়াল মাদ্রিদ। গেলো বছরতো এমবাপের মাদ্রিদে যোগ দেয়া প্রায় নিশ্চিতই হয়ে পড়ে। তবে শেষ মুহূর্তে চুক্তির বিভিন্ন শর্তের জালে জড়িয়ে আর দল পাল্টানো হয়নি। আলোচনা চলেছে চলতি ট্র্যান্সফার উইন্ডোতেও। 

একদিকে চলেছে এমবাপের দলবদলের আলোচনা অন্যদিকে পিএসজির হয়ে একের পর এক গোল করে গেছেন এই স্ট্রাইকার। চলতি মৌসুমে এরইমধ্যে ১৯ ম্যাচে ২০ গোল তার।

যদি সত্যিই রিয়ালে নাম লেখায় এমবাপে তবে পারিসিয়ান দলটা হারাবে ত্রিশূলের শেষ কাটাটা। মেসি আমেরিকায়, নেইমার তো সৌদি আরবে নাম লিখিয়েছে গেলোবারই। তবে এখনই এই আলোচনায় ফুলস্টপ দেয়ার উপায় নেই। কারণ প্লেয়ারের নামটা যখন কিলিয়ান এমবাপের দলবদল নিয়ে তখন খবর যতই পাকা হোক দু’পক্ষের মধ্যে চুক্তি সাক্ষর না হওয়া পর্যন্ত কিছুই বিশ্বাস করা যায় না।

 

একাত্তর/আরএ
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের পর ফরাসি টিভি চ্যানেল এম সিক্সে মুখ খুলেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। প্রথমার্ধে দলের জঘন্য পারফরম্যান্স নিয়ে ক্ষোভ উগড়ে দেয়ার পাশাপাশি...
বিশ্বকাপের ইতিহাসে নিজের নামকে অমর করে রাখার জন্য কিলিয়ান এমবাপে এমন এক মঞ্চ বেছে নিলেন, যা তাঁর মহিমার সাথে কিছুটা বেমানানই বটে! রোববারের মেগা ফাইনালের আগে মিয়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফ্রান্স ও...
মঙ্গলবার রাতে ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে ফ্রান্স। আর এই লজ্জাজনক হারের পর ফরাসি শিবিরে শুরু হয়ে গেছে গৃহযুদ্ধ! টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার...
ফিফা বিশ্বকাপে মাঠের লড়াই তো জমে ক্ষীর, তবে তার চেয়েও বেশি জমজমাট হয়ে উঠেছে মাঠের বাইরের তারকাদের ‘সোশ্যাল মিডিয়া’ খোঁচাখুঁচি! গত বৃহস্পতিবার ফ্রান্স বনাম মরক্কোর কোয়ার্টার ফাইনাল ম্যাচে কিলিয়ান...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর