মঞ্চ প্রস্তুত, দুই ফাইনাল নিয়ে কাঁপছে ফুটবল বিশ্ব!

আপডেট : ১১ জুলাই ২০২৪, ০৫:৪৮ পিএম

শেষ হয়ে গেলো ফুটবলের দুই বড় আসর ইউরো আর কোপা আমেরিকার সেমিফাইনাল। দুই টুর্নামেন্ট পেয়ে গেছে সেরা চার দল। কোপার ফাইনালে অপরাজেয় আর্জেন্টিনার প্রতিপক্ষ অপ্রতিরোধ্য কলম্বিয়া। অন্যদিকে, ইউরো চ্যাম্পিয়শিপে টুর্নামেন্টের সবচেয়ে ইনফর্ম দল স্পেনের সামনে পড়েছে ইংল্যান্ড।

খেলার খবরের পাতায় চোখ বুলালে, এখন একটাই ফ্রেম- কেউ খুশিতে উদ্বেলিত, কেউ স্বপ্ন সত্যি হওয়ার আনন্দে বিভোর। কেউ যেন হাতের মুঠোয় পেয়ে বসেছে গোটা বিশ্বটাকে। আর কারো মন ভেঙে চৌচির। এতো কাছে এসেও আরাধ্য জয়টা রয়ে গেলো অধরা। জিততে গেলে আসলেই ভাগ্য লাগে।

ইউরোপ থেকে আমেরিকা,দেখতে দেখতে শেষের পথে দুই মহাদেশের মহাতারকাদের লড়াই। দুই আসরই পেয়ে গেছে তাদের সেরা চার দল। যদিও কোপা আর ইউরোকে এক পাল্লায় মাপা নিয়ে আছে নানা বিতর্ক। এমবাপের কাছে ইউরোই বেস্ট, মেসি বলেন কোপার দলগুলোই তো জেতে বিশ্বকাপ।

আর্জেন্টিনার কোচ স্কালোনি তো একধাপ এগিয়ে, ইউরোর দলগুলোকে জানিয়েছে ‘ওপেন চ্যালেঞ্জ’। আসো খেলা হবে। এখনও তার চ্যালেঞ্জর জবাবে কোন প্রতিক্রিয়া দেয়নি ইউরোপের কোন কোচ। এসব বিতর্ক পাশ কাটিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে চার গ্রুপের ২৪ দলের লড়াই থেকে সবার সেরা স্পেন।

ক্রোয়েশিয়াকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে স্প্যানিয়ার্ডরা। শেষ ষোলকে হারায় জর্জিয়াকে। আর কোয়ার্টার ফাইনালে শক্তিশালী জার্মানিকে বিদায় করে দিয়ে নাম লেখায় সেমিতে। শেষ চারে যাওয়ার লড়াইয়ে ফ্রান্সও আটকাতে পারেনি ওদের। প্রথমবার আনবিটেইন হয়ে ফাইনালে স্পেন।

মেগা ফাইনালে ওদের প্রতিপক্ষ আরেক জায়ান্ট ইংল্যান্ড। নেদারল্যান্ডসকে হারিয়ে ব্যাক টু ব্যাক ফাইনালে সাউথগেটের শিষ্যরা। হ্যারি কেইনের সামনে প্রথম শিরোপা জয়ের মোক্ষম সুযোগ। সেই সঙ্গে প্রথমবারের মতো নিজ দেশের বাইরে আয়োজিত কোনো বড় টুর্নামেন্টে ফাইনালের টিকিট পেল থ্রি লায়নরা।

ইউরোতে আনবিটেইন স্পেন, আর কোপাতে কাঁপাচ্ছে আর্জেন্টিনা। কানাডা দিয়ে শুরু কানাডাতেই টানা ফাইনালে আলবিসেলেস্তেরা। গ্রুপ পর্বে কানাডা, পেরু, চিলি কেউই চ্যালেঞ্জ জানাতে পারেনি মেসিদের। কোয়ার্টার ফাইনালে এসে একুয়েডর পরীক্ষাটা কঠিন হলেও ঠিকই উৎরে গেছে স্কালোনির ছেলেরা।

টাইব্রেকারে ওদের আর্জেন্টিনা হারায় ৪-২ গোলে। আর সবশেষ সেমিফাইনালে কানডাকে ২-০ গোলে হারিয়ে কোপা ১৬ নম্বর শিরোপার দ্বারপ্রান্তে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। একই সঙ্গে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারাতে পারলে টানা তিন বড় আন্তর্জাতিক আসরে শিরোপা জিতবেন মেসিরা।

ইউরোর চ্যাম্পিয়ন যদি হয় স্পেন অন্যদিকে কোপার শিরোপা যদি আরো একবার উচিয়ে ধরে আর্জেন্টিনা তবেই আসছে ফিনালিসিমায় হতে পারে এক মহামিলন। লিওনেল মেসি আর লামিন ইয়ামালের হতে পারে ফেইসঅফ। সম্প্রতি মেসির কোলে ইয়ামাল ফুটবল দুনিয়ার হট টপিকস।

 

এআরএস
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনকে বিশ্বমুকুট এনে দেওয়া মহানায়ক ফেরান তোরেসকে এবার ছিনিয়ে নিল ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। বার্সেলোনা থেকে ২৬ বছর বয়সী এই...
উত্তর লন্ডনের সুদীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক চুকিয়ে স্প্যানিশ পরাশক্তি আতলেতিকো মাদ্রিদে পাড়ি জমালেন টটেনহ্যাম হটস্পারের অধিনায়ক তথা বিশ্বজয়ী আর্জেন্টাইন তারকা সেন্ট্রাল ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো। ২০৩১...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর