মেসি-মার্তিনেজ ছাড়া দেশে ফিরলেন কোপাজয়ী আর্জেন্টাইনরা

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১১:৫৩ এএম

কোপা আমেরিকা জয় শেষে দেশে ফিরেছে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের একাংশ। বিমানবন্দরে জনসমুদ্রে লাখো ভক্তের ভালোবাসায় সিক্ত হয়েছেন আলবিসেলেস্তেরা। এদিকে, ডি মারিয়ার অবসর ভাঙানোর চেষ্টা করছেন টিম মেটরা। আর ২০২৫ সালে বসছে স্পেন-আর্জেন্টিনা ফিনালিসিমা ম্যাচ।

২০২২ সালের ১৮ ডিসেম্বর কাতার বিশ্বকাপ জয়ের ১৫৩ দিন পর আবারো ট্রফি হাতে বিমানবন্দরে ডি মারিয়ারা। আর্জেন্টিনা যেনো সেই রণতরী! যার গন্তব্য কোপা টু বিশ্বকাপ টু কোপা। বীরদের বরণ করে নিতে লাখো বিনিদ্র চোখ বুয়েন্স এই রেসে করছে নায়াগ্রার উচ্ছ্বাস।

মিয়ামি থেকে বিমানে সোমবার আর্জেন্টিনার স্থানীয় সময় রাত ১০টায় দেশে পৌঁছান আলবিসেলেস্তেরা। কোপা চ্যাম্পিয়ন মোড়কে মোড়ানো টিম বাসে জনসমুদ্রের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছে টানা দুই বারের কোপা চ্যাম্পিয়নরা। পাশ দিয়ে হাত নেড়ে, বাজী ফুটিয়ে অভিবাদন জানাচ্ছে হাজারো মানুষ। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলি চ্যাম্পিয়ন টিমকে আমন্ত্রণ জানিয়েছে।

সবাই ফিরলেও যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত কাজে থেকে গিয়েছেন লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্ডিসহ ৬ ফুটবলার। কাজ শেষে শিগগিরই ফিরবেন তারা। তবে ভক্তদের জন্য সুসংবাদ! ডি মারিয়া অবসর ভাঙার জোর চেষ্টা চালাচ্ছে টিম মেটরা। আগামী বছর সেপ্টেম্বর পর্যন্ত ডি মারিয়াকে রাখতে সতীর্থ নিকোলাস তাগলিয়াফিকোর সে কি প্রচেষ্টা। হেড কোচ স্কালোনি ও লিওনেল মেসিও করেছেন অনুরোধ। এখন দেখার বিষয় সবার অনুরোধ ডি মারিয়ে রাখেন কিনা।

একের পর এক সাফল্যের পর কোচ লিওনেল স্ক্যালোনি আরও ১৫ বছরের চুক্তি করতে চান আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন সঙ্গে। বিশ্বচ্যাম্পিয়নরাও রাজী! স্কালোনির সঙ্গে এখনো দুই বছরের চুক্তি রয়েছে আফার।

এদিকে, চূড়ান্ত হয়েছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ফিনালিসিমা অনুষ্ঠিত হবার বছর। ২০২৫ সালের মে মাসের আগে যেকোনো দিন হবে খেলা। গেলো ফিনালিসিমায় ইতালিকে ৩-০ গোলে হারিয়েছিল। লিওনেল মেসির দল।

চার বছর আগেও জাতীয় দলের জার্সিতে যার কোনো মেজর শিরোপা ছিল না। সেই লিওনেল মেসি এখন বিশ্বের সবচেয়ে বেশি ট্রফির মালিক। ব্রাজিলিয়ান সুপার স্টার দানি আলভেজের ৪৫টা ট্রফি টপকে মেসির ট্রফির সংখ্যা এখন ৪৫। কে জানে ৩৭ এর মেসি থামবেন কবে। কেননা কেউ চায় না ফুটবল জাদুকর থামুক।

একাত্তর/আরএ
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
উত্তর লন্ডনের সুদীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক চুকিয়ে স্প্যানিশ পরাশক্তি আতলেতিকো মাদ্রিদে পাড়ি জমালেন টটেনহ্যাম হটস্পারের অধিনায়ক তথা বিশ্বজয়ী আর্জেন্টাইন তারকা সেন্ট্রাল ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো। ২০৩১...
হৃদয়ভাঙা শোক আর চোখভেজা আবেগে ভারী হয়ে উঠেছে ফুটবল দুনিয়া। দীর্ঘ লড়াইয়ের পর বুয়েনস আইরেসের রোজারিওতে মাত্র ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লিওনেল মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। বাবার মৃত্যুর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর