ক্রিকেটের পর এবার ফুটবলে বাংলাদেশের আরেক কীর্তি

আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ০৯:০৩ পিএম

একদিন আগেই টেস্ট ক্রিকেট নতুন এক কীর্তি গড়েছে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের ১০ উইকেট হারিয়ে বিশ্ব বন্দনায় মেতে ছিল সাকিব-মুশফিক-শান্তরা। ঠিক তার একদিন পরই এলো আরও এক আনন্দ উদযাপনের সংবাদ। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ট্রাইবেকারে ৪-৩ গোলের জয় তুলে নেয় বাংলাদেশের যুবারা।

সোমবার নেপালে অনুষ্ঠিত ম্যাচের ৩৬ মিনিটে আসাদুল মোল্লা প্রথমে গোল করে বাংলাদেশকে লিড এনে দেয়। পরে ৭৫ মিনিটে ওই গোল শোধ করেন ভারতের রিকি মেথি হাওবাম। তবে দ্বিতীয়ার্ধে আর গোল না হওয়ায় ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। 

টাইব্রেকারে ভারত প্রথম শট মিস করলেও পরের তিন শটেই গোল পায়। তবে বাংলাদেশের ফুটবলার চার শটের একটিও মিস না করায় উঠে যায় ফাইনালে।

বাংলাদেশ আগামী ২৮ আগস্ট সাফের অনূর্ধ্ব-২০ পর্যায়ের শিরোপা জয়ের লড়াইয়ে নামবে। ফাইনালে ওই ম্যাচে বাংলাদেশ যুবাদের প্রতিদ্বন্দ্বী স্বাগতিক নেপাল। এর আগে গ্রুপ পর্বে এই নেপালের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ।  

একাত্তর/এসি
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর