নতুন নেতা পেলো দেশের ফুটবল

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ০৬:৫৬ পিএম

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। ১২৩ ভোট পেয়ে বাফুফের তৃতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী দিনাজপুরের তৃণমূল সংগঠক এফএম মিজানুর রহমান পেয়েছেন পাঁচ ভোট। এবােরর নির্বাচনে ১৩৩ জন কাউন্সিলরের মধ্যে ভোট দিয়েছেন ১২৮ জন।  

শনিবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

পরে প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন আনুষ্ঠানিকভাবে সভাপতি পদে তাবিথ আউয়ালকে নির্বাচিত ঘোষণা করেন।

এ প্রতিবেদন লেখা (সন্ধ্যা সাড়ে ছয়টা) পর্যন্ত সহসভাপতি পদে ভোট গোনা চলেছে।

গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন তাবিথ। সেদিন তিনি সাংবাদিকদের বলেছিলেন, আমি সভাপতি হলে খেলার মাঠে চমক দেখাবো। 

ব্যবসায়ী হিসেবে পরিচিত তাবিথ আছেন বিএনপির জাতীয় কমিটিতে। ঢাকা উত্তর সিটির নির্বাচনে মেয়র পদে লড়াই করেছেন দুইবার।

১৯৯৮ সাল থেকে ক্রীড়াঙ্গনে নির্বাচনী ব্যবস্থা শুরু হয়। এসএ সুলতান বাফুফের প্রথম নির্বাচিত সভাপতি নির্বাচিত হন। এরপর কাজী সালাউদ্দিন ছিলেন দ্বিতীয়। 

তারপর থেকে চার মেয়াদে বাফুফের সভাপতি ছিলেন সালাউদ্দিন। তবে এবার তিনি নির্বাচনে যান নাই। 

সালাউদ্দিনের আমলে এর আগে স্বতন্ত্র থেকে ২০১২ এবং ২০১৬ সালের নির্বাচনে দুইবার সহসভাপতি পদে নির্বাচিত হন তাবিথ। ২০২০ সালে সর্বশেষ নির্বাচনে সহসভাপতি পদে দাঁড়ালেও সেবার মহিউদ্দিন আহমেদ মহির কাছে চার ভোটে হেরে যান তিনি। 

একাত্তর/এসি
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর