ভুটানের জালে গোল উৎসব করে ফাইনালে বাংলাদেশ

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৫:৪৪ পিএম

সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে গোল উৎসব করেছে বাংলাদেশ। তাহুরার হ্যাটট্রিকে ৭-১ ব্যবধানে জিতে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। এই নিয়ে টানা দ্বিতীয়বারের মত ফাইনালে উঠেছে সাবিনারা। 

রোববার নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে ডমিনেট করে খেলতে থাকেন সাবিনারা। খেলার সপ্তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ঋতুপর্ণা। ১৫ মিনিটে বাংলাদেশের লিড দ্বিগুণ করেন তহুরা।  ২৫ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় বাংলাদেশ।

ম্যাচের ৩৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তহুরা। ৩৭ মিনিটে আবারও সাবিনার আঘাত। ৪২ মিনিটে এক গোল শোধ করে ভুটানের মেয়েরা। ডেকি লাজনের নেওয়া শট পা বাড়িয়েও ঠেকাতে ব্যর্থ হয়েছেন রুপনা। ৫-১ গোলে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৮ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তহুরা। এরপর ৭২ মিনিটে আবারও গোলের দেখা পায় বাংলাদেশ। সানজিদার নেওয়ার কর্নার কিক থেকে ভেসে আসা বলে হেড করে বল জালে জড়ান ডিফেন্ডার মাসুরা পারভীন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৭-১ গোলের বড় জয়ে ফাইনালে পা রাখে বাংলাদেশ।

একাত্তর/এসি
তিন-তিনটি ফাইনালে উঠেও শিরোপা ছোঁয়া হয়নি, স্বপ্নভঙ্গের সেই তিক্ত অতীতকে পেছনে ফেলে অবশেষে আফ্রিকান ফুটবলের শীর্ষ সিংহাসনে বসলো ক্যামেরুনের অদম্য নারীরা!
মধ্যরাতে মহাকাব্যিক সংবর্ধনা পেলো ইতিহাস তৈরি করা নারী ফুটবলাররা। এশিয়া কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করায় হাতিরঝিলের এম্ফিথিয়েটারে বর্ণিল আয়োজনে ঋতুপর্ণা-আফিদাদের বরণ করে নেয়া হলো।
তুর্কমেনিস্তান আর বাহরাইনের ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের মেয়েদের এএফসি এশিয়ান কাপে খেলা। ফলে প্রথমবারের মতো বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়া কাপের মূল পর্বে খেলবে। এর আগে...
ইয়াংগুনে এএফসি উইমেন’স এশিয়া কাপের বাছাইপর্বে মিয়ানমারের ইয়াংগুনে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ৭-০ গোলে হারিয়েছে বাহরাইনকে।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর