ভিনিকে পেতে এক বিলিয়ন ইউরো দিতে চায় সৌদি আরব

আপডেট : ১৮ জুলাই ২০২৫, ১১:০২ এএম

ভিনির সঙ্গে রিয়ালের সম্পর্কে বইছে শীতল হাওয়া। এখনও চুক্তি নবায়ন করেনি ক্লাবটা। রিয়াল মাদ্রিদের মেগাস্টারের জন্য আরও একবার ব্লকবাস্টার অফার। যে কোনোভাবেই ভিনিকে সৌদি আরবে আনতে চায় আল হিলাল। প্রথমবার সৌদির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলো ভিনি, এবার কী করবেন ব্রাজিলিয়ান স্টার। 

এলার্ম বেজে গেছে, ক্লাবটার গেইম চেঞ্জারের সঙ্গে সম্পর্কের মধুরতা শিকিয়ে উঠেছে। ভিনির পারফর্ম্যান্সেও বারোটা বেজে গেছে। এদিকে ক্লাব বিম্ব্কাপে পিএসজির কাছে নাকানি চুবানি খেয়েছে। এই যখন হাল তখন কিনা ভিনি আকাশছোয়া দর হাঁকাচ্ছেন। হতে চাচ্ছেন রিয়ালের সবচেয়ে এক্সপেনসিভ ফুটবলার। সোশ্যাল মিডিয়ায় সমর্থকরা চালাচ্ছেন ‘আউট ভিনি’ ক্যাম্পেইন। এমন অবস্থায় চুক্তি নবায়নতো দূর গুঞ্জন আছে ভিনিকে বিক্রিও করে দিতে পারে রিয়াল মাদ্রিদ।

রেয়ালের সঙ্গে ভিনির যখন টানাপোড়েন শুরু এই সুযোগে আরও একবার মাথাচাড়া দিয়ে উঠছে সৌদি আরব। পাঁচ বছরে বেতন বাবদ এক বিলিয়ন ইউরো বেতন দিতেও চায় আল আহলি। গেলো এপ্রিলে জোর গুঞ্জন উঠেছিলো, ভিনিকে পেতে গৌরি সেন হতেও রাজি সৌদি আরব। তবে সেই আলোচনা খুব একটা ডালপালা মেলতে পারেনি তখন। 

বর্তমানে রিয়ালে ভিনির বার্ষিক আয় প্রায় ২০ মিলিয়ন ইউরো, সেখানে সৌদির অফার প্রায় ৫০ গুণ বেশি। তবে যতো লোভনীয় অফারই ঘোরাফেরা করুক না কেন, আপাতত ২৫ বছর বয়সী এই ফুটবলার ও লস ব্লাঙ্কো দুই পক্ষই থাকতে পারে নির্ভার, কারণ ভিনির সাথে ২০২৭ সাল পর্যন্ত মেয়াদ আছে রেয়াল মাদ্রিদের। 

দ্বিপাক্ষিক যুদ্ধে লাভবান হয় তৃতীয়পক্ষ। ভিনি ভার্সেস রেয়াল মাদ্রিদ এই কোল্ড ওয়ারে আপাতত ছিপ ফেলে বসে আছে সৌদি আরব। ভিনি বেছে নেবেন কোনটা, মাল্টি মিলিয়ন টাকা, গ্ল্যামার নাকি ক্যারিয়ার?

একাত্তর/এসি
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
লা লিগায় রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে ডাগআউটে ফিরেই নিজের চেনা মেজাজে ধরা দিলেন জোসে মরিনহো! এস্পানিওলের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় দিয়ে মরিনহো অধ্যায় শুরু হলেও, ম্যাচ শেষে মাঠের খেলার চেয়ে...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
রাশিয়ার দিক থেকে ক্রমাগত বাড়তে থাকা সামরিক হুমকির প্রেক্ষাপটে সাধারণ নাগরিকদের নিরাপদ সরিয়ে নেয়ার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে বাল্টিক দেশ- লিথুনিয়া। তবে, রাশিয়ার কোনো ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ...
লক্ষ্মীপুর পৌর শহরের জুয়েলার্সের দোকান থেকে কাস্টমারকে দেখানোর কথা বলে ২২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হওয়া এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। লক্ষ্মীপুরের জুয়েলার্স ব্যবসায়ীদের তৎপরতা ও জেলা...
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে। 
চলতি সপ্তাহে বহুল আলোচিত ওয়াশিংটন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর তাইওয়ানের কাছে সকল প্রকার অস্ত্র বিক্রি ও পূর্বের অর্ডারের ডেলিভারি বন্ধের জন্য জোরালো চাপ সৃষ্টি করতে পারেন চীনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর