ব্রাজিলের তারুণ্য আর অভিজ্ঞতায় লন্ডনে লন্ডভন্ড সেনেগাল

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৫:০৩ পিএম

লন্ডনে লন্ডভন্ড সেনেগাল। ব্রাজিলের কাছে ওদের হ্যাটট্রিক জয়ের স্বপ্ন নস্যাৎ। সাদিও মানে বনে গেলেন শুধুই দর্শক।  ইয়াংস্টার এস্তেভাও আর অভিজ্ঞ ক্যাসিমিরোর ক্যারেশমেটিক পারফর্ম্যান্সে মেতে উঠলো সমর্থকরা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সেনেগালিজদের ২-০ গোলে হারালো পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। জয়ের মোমেন্টাম নিয়ে ব্রাজিলের পরের মিশন প্যারিস। আবু নাঈমের ম্যাচ রিপোর্ট।

খবরের কাগজ খুললেই খেলার পাতায় নেইমার নাই হাহাকার ভাসতো। দিন বদলেছে, এই দলে এখন  তারুণ্য ভরপুর, অতিতের ইতিহাস বদলে দিতে জানে ওরা! সেনেগালের বিপক্ষে এই জয়টাই যে দিয়েছে বড় প্রমাণ!

ছোট্ট এস্তেভাও উইলিয়ান নিয়েছেন বড় দায়িত্ব, ভিনিসিয়ুসরা থাকলেও প্রথম গোলটা এসেছে ওর পা থেকেই। গোল করে উদযাপনে মেতেছেন, যে আনন্দ ছুয়ে গেছে ব্রাজিল ভক্তদেরও। কেউ একজন তারকা হয়ে উঠছেন সেই বার্তাই যেন পাচ্ছিলো ওরা। 

পুরোনো চাল ভাতে বাড়ে, ক্যাসেমিরোকে এই কথা মনে করিয়ে দেয়ার কিছু নাই। দ্বিতীয় গোলটা করে লিড ডাবল করেছেন এই মিডফিল্ডার। অভিজ্ঞতা আর তারুন্য মিলে মিশ একাকার,২-০ গোলে প্রতিপক্ষকে করেছে ছাড়খার।

সেনেগালের বিপক্ষে কখনোই ম্যাচ যেতেনি ব্রাজিল, ভুল বললাম ১৫ই নভেম্বর ম্যাচের আগে এই কথা বললে উড়িয়ে দেয়ার সুযোগ ছিলো না। কিন্তু লন্ডনে ব্রাজিলে লিখেছে নতুন পরিসংখ্যান, সাদিও মানেদের বিপক্ষে তুলে নিয়েছে ওদের প্রথম জয়। আর এই ম্যাচ বুঝিয়ে দিয়েছে এস্তেভাওরা হোম ওয়ার্ক করে এসেছে! 

হাফ টাইমের আগে একের পর এক আক্রমন সেনেগালের ডিফেন্স লাইন যেন ছিড়ে ফেলবে ব্রাজিলের অ্যাটাকাররা। প্রীতি ম্যাচে ওদের এতো সিরিয়াসনেস কিসের? উত্তরটা সহজ, ফ্রেন্ডলি ম্যাচ হলেও কার্লোর ছেলেরা নিজেদের প্রস্তত করছে বিশ্বকাপের জন্য। আর সেই তাগিদে ভিনিকে দেখা গেল সুপার সিরিয়াস, দুচার কথা শুনিয়েও দিলেন সেনেগাল ক্যাপ্টেন কৌলিবালিকে! 

ম্যাচ জুড়ে ব্রাজিলের নিয়ন্ত্র ছিলো চোখে পড়ার মতো, সেনেগালকে অ্যাটাকের সুযোগ পর্যন্ত দিতে চায়নি ব্রাজিল। অন্যদিকে ভিনিরা একের পর এক আক্রমন করেই যাচ্ছিলো। আফ্রিকার দেশটির বিপক্ষে ওরা যে সিরিয়াসনেস দেখিয়েছে তাতে কার্লো আনচেলোত্তি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে এই ভেবে যে, অবশেষে বলিভিয়া, জাপানের বিপক্ষে হার আনচেলোত্তিকে দিয়েছিলো রিয়েলিটি চেক, সেনেগালকে এবারও হারাতে না পারলে আফ্রিকার এই দলটি বিপক্ষে মাথা তুলে দাড়াতেই পারতো না ব্রাজিল। কিন্তু সব শঙ্কা কাটিয়ে ব্রাজিল ফিরেছে জয় নিয়ে।

একাত্তর/এসি
জাতীয় দলের হয়ে মাঠে নামার ঠিক আগেই এক অনাকাঙ্ক্ষিত ইনজুরিতে পড়ে ব্রাজিল শিবিরে বড়সড় ধাক্কা দিলেন চেলসির তরুণ ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। ইনজুরির অজুহাতে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন প্রীতি...
ফুটবল বিশ্বে ফের এক রোমাঞ্চকর পুনর্মিলনী! ব্রাজিলীয় সেনসেশন নেইমারের ক্লাবেই ভিড়লেন তাঁর বহু পুরনো ও প্রিয় বন্ধু ফিলিপ কুতিনহো। দীর্ঘদিনের বন্ধুকে পাশে পেতে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস চলতি মৌসুমের...
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রুহুল কবীর খান।
চলমান সামরিক উত্তেজনার মধ্যেই জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,...
রাজধানীর ধানমন্ডি লেক থেকে এক পেশাদার বিপণন পরামর্শকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে তার মরদেহটি উদ্ধার করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা তুলে ধরবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর