কলকাতায় নিজের ৭০ ফুট উঁচু মূর্তি উন্মোচন করলেন মেসি

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:০৯ পিএম

ফুটবল বিশ্বের মহানায়ক লিওনেল মেসির ৭০ ফুট উঁচু একটি বিশাল মূর্তি শনিবার কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে উন্মোচিত হলো। 'সিটি অফ জয়' খ্যাত হিসাবে খ্যাত কলকাতায় মেসি পা রাখের শনিবার দিবাগত রাত আড়াইটায়। এরপর তিনি হায়াত রিজেন্সি হোটেল থেকে ভার্চুয়ালি এক অনুষ্ঠানে যোগ দেন। 

২০২২ ফিফা বিশ্বকাপ জয়ী এই তারকা তার হোটেলে বলিউড সুপারস্টার শাহরুখ খান এবং তার ছোট ছেলে আবরাম খানের সঙ্গে দেখা করেন। আবরামকে মেসির সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো দে পলের সাথে ছবি তুলতেও দেখা যায়। শাহরুখ খান এই তিন তারকার সঙ্গেই দেখা করেন এবং তার ছেলের সাথে তাদের কথোপকথন দেখে তিনি দৃশ্যতই আনন্দিত হন।

উন্মোচিত মূর্তিটিতে মেসিকে ফিফা বিশ্বকাপের ট্রফি হাতে তুলে ধরতে দেখা যাচ্ছে, যা তার ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের প্রতীক। এই বিশাল মূর্তিটি শহর এবং তার বাইরের ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

এর আগে, পশ্চিমবঙ্গের মন্ত্রী এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সভাপতি সুজিত বসু জানান, ফুটবল আইকন লিওনেল মেসি এবং তার দল এই ৭০ ফুট উঁচু মূর্তিটি দেখে খুশি। তিনি বলেন, মেসি এবং তার দল মূর্তিটির জন্য সম্মতি দিয়েছিলেন এবং এটি দেখার পর তারা তাদের আনন্দ প্রকাশ করেছেন। 

সুজিত বসু আরও যোগ করেন, ক্লাব মেসির ম্যানেজমেন্টের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে এবং ফুটবলারের সাথে আরও আলোচনার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, আমরা তার ম্যানেজারের সাথে কথা বলেছি, এবং আজ আমরা মেসির সাথে কথা বলব, তিনি মূর্তিটির জন্য তার সম্মতি দিয়েছেন এবং তারাও খুশি। 

উল্লেখ্য, এটি ২০১১ সালের পর লিওনেল মেসির প্রথম ভারত সফর। তার আগের সফরে, এই কিংবদন্তি ফুটবলার কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচ খেলেছিলেন, যেখানে আর্জেন্টিনা ভেনিজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছিলো। ১৪ বছর পর তার প্রত্যাবর্তন ফুটবল ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে।

লিওনেল মেসির 'গোটা ইন্ডিয়া ট্যুর'-এর প্রচারক ও আয়োজক সত্রাদু দত্ত বলেছেন, মেসির এই সফর সারাদেশে ফুটবলের প্রতি আনন্দ এবং নতুন উদ্দীপনার পরিবেশ সৃষ্টি করেছে।

সত্রাদু দত্ত সাংবাদিকদের বলেন, মেসি ১৪ বছর পর ভারতে আসছেন, এটা আনন্দের এক দারুণ পরিবেশ তৈরি করেছে... এটি ভক্তদের জন্যও ভালো, মেসিকে দেখার সুযোগ। ভারতে ফুটবলের সংযোগ আবার বাড়ছে। এর আগে কখনও এত বড় তারকা ভারতীয় ফুটবলে আসেনি।

একাত্তর/এসি
বিশ্বকাপ ফুটবলের সময় শহরের অলিগলি জুড়ে হলুদ-সবুজ পতাকার জোয়ার, দেয়ালচিত্র আর উন্মাদনা-উচ্ছাস- ভারতের কলকাতার ফুটবল প্রেমীদের এমন নজিরবিহীন ভালোবাসা মন কেড়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ)। আর...
ফুটবল রাজপুত্র লিওনেল মেসির জাদুতে বুঁদ হয়ে থাকে গোটা কলকাতা। প্রিয় তারকাকে সম্মান জানাতে তিলোত্তমার বুকে বিশালাকার মূর্তি গড়া হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু সেই ভালোবাসার মূর্তিতেই এখন বড়সড় ‘চোট’!...
ফুটবল সুপারস্টার লিওনেল মেসির বহুল প্রচারিত 'জি.ও.এ.টি ট্যুর'-এর কলকাতা পর্ব শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে (সল্টলেক স্টেডিয়াম) হাজার হাজার ভক্তের জন্য একটি চরম বিশৃঙ্খল অভিজ্ঞতায় পরিণত হলো।
ভারতের উদ্দেশে রওয়ানা হয়েছে বাংলাদেশ ফুটবল দল। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৯টার ফ্লাইটে বাংলাদেশ দল কলকাতার উদ্দেশ্যে রওনা হয়।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর