বাতাসেই কাঁপছে মেসির মূর্তি, ভেঙে ফেলার তোড়জোড়

আপডেট : ২৯ মে ২০২৬, ০৯:৪০ এএম

ফুটবল রাজপুত্র লিওনেল মেসির জাদুতে বুঁদ হয়ে থাকে গোটা কলকাতা। প্রিয় তারকাকে সম্মান জানাতে তিলোত্তমার বুকে বিশালাকার মূর্তি গড়া হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু সেই ভালোবাসার মূর্তিতেই এখন বড়সড় ‘চোট’! গত বছর ভারত সফরের স্মৃতিতে কলকাতায় বসানো লিওনেল মেসির বিশালাকার সোনালী মূর্তিটি নাকি সামান্য বাতাসেই বিপজ্জনকভাবে দুলছে! আর এই চরম নিরাপত্তা ঝুঁকির কারণে তড়িঘড়ি করে মূর্তিটি রাস্তা থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের ফুটবল উন্মাদনার মক্কা কলকাতায়। গত বছরের ডিসেম্বর মাসে মেসির ঐতিহাসিক ‘গোট ট্যুর’ (GOAT- Greatest of All Time Tour) উপলক্ষে শহরের একটি অত্যন্ত ব্যস্ত রাস্তার মোড়ে এই ২১ মিটার উঁচু সোনালী রঙের মূর্তিটি উন্মোচন করা হয়েছিল। মূর্তিতে দেখা যাচ্ছে, ৩৮ বছর বয়সী আর্জেন্টিনা ও ইন্টার মিয়ামির এই মহাতারকা পরম আরাধ্যে চার বছর আগের কাতার বিশ্বকাপের সোনালী ট্রফিটি উঁচিয়ে ধরে আছেন। কিন্তু উন্মোচনের মাত্র কয়েক মাসের মাথায় ছিটকে এলো দুঃসংবাদ।


পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিধায়ক শরদ্বত মুখোপাধ্যায় ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, সরকারি প্রকৌশলী বা ইঞ্জিনিয়ারদের পরীক্ষায় মেসির এই মূর্তিটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ বলে প্রমাণিত হয়েছে। তিনি বলেন, আমরা লক্ষ্য করেছি যে সামান্য বাতাস দিলেই মূর্তিটি দুলতে শুরু করছে। ব্যস্ত রাস্তার ওপর এভাবে একটি বিশাল মূর্তি দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের জীবনের জন্য চরম বিপজ্জনক।

পরিস্থিতি বেগতিক দেখে বুধবারই একদল শ্রমিক মূর্তির ওপর চড়ে বসেন। হুড়োহুড়ি করে দড়ি দিয়ে মেসির কাঁধ ও শরীর বেঁধে সেটি কোনোমতে রাস্তার ওপর সাময়িক সোজা রাখার মরিয়া চেষ্টা চালানো হয়। তবে বিধায়ক স্পষ্ট করেছেন , এটি স্থায়ী কোনো সমাধান নয় এবং খুব দ্রুতই মূর্তিটি পুরোপুরি নামিয়ে ফেলা হবে।


অবশ্য এই বিশালাকার কাঠামোটি উপড়ে ফেলা মুখের কথা নয়, তাই তিনি যোগ করেন, বলা যতটা সহজ, করা ততটা নয়। তবে আমরা যত দ্রুত সম্ভব মূর্তিটি অপসারণের পরিকল্পনা করছি। তবে মেসিমায়ায় মোড়ানো এই মূর্তিটি ভেঙে অন্য কোথাও নতুন করে বসানো হবে কি না, তা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট কিছু জানানো হয়নি।

কলকাতার রাস্তায় যখন মেসিকে নিয়ে এই হুলস্থুল কাণ্ড চলছে, তখন আর্জেন্টিনার কোটি কোটি ভক্তের চোখ এখন যুক্তরাষ্ট্রের দিকে। আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ ধরে রাখার মিশন শুরু করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আলবিসেলেস্তেদের প্রাণভোমরা লিওনেল মেসি এখনো অফিসিয়ালি বিশ্বকাপে খেলার চূড়ান্ত ঘোষণা না দিলেও, ফুটবল বিশ্ব নিশ্চিত যে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বমঞ্চ কাঁপাতে নামবেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই জাদুকর।


নিলসেন ডেটা কোম্পানির পক্ষ থেকে বুধবার প্রকাশিত একটি সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে, ১৪০ কোটি জনসংখ্যার দেশ ভারতে ক্রিকেটের দাপট সবচেয়ে বেশি হলেও, জনপ্রিয়তার বিচারে ফুটবল এখন দেশের দ্বিতীয় প্রিয় খেলা। যদিও মাঠের পারফরম্যান্সে ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৪২ নম্বরে থাকা ভারতের অবস্থা খুবই করুণ, তবুও ফুটবল এবং মেসির প্রতি তাদের আবেগ যে কতটা আকাশচুম্বী, কলকাতার এই ৭০ ফুটের কাঁপতে থাকা মূর্তিটিই তার সবচেয়ে বড় প্রমাণ!

এআরএস
আমেরিকার পেশাদারি ফুটবলের আসর মেজর লিগ সকারের (এমএলএস) শীর্ষস্থানের লড়াইয়ে যেন বড়সড় ধাক্কা খেল ইন্টার মায়ামি। শনিবার রাতে ন্যাশভিলের ঘরের মাঠে ৪-১ গোলের বিশাল ব্যবধানে চূর্ণ হয়েছে বর্তমান...
বিশ্বকাপ ফুটবলের সময় শহরের অলিগলি জুড়ে হলুদ-সবুজ পতাকার জোয়ার, দেয়ালচিত্র আর উন্মাদনা-উচ্ছাস- ভারতের কলকাতার ফুটবল প্রেমীদের এমন নজিরবিহীন ভালোবাসা মন কেড়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ)। আর...
স্পেনের কাছে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ১-০ গোলে বিশ্বমঞ্চের শিরোপা হারানোর পর মেটলাইফ স্টেডিয়ামের ঘাসে বসে লিওনেল মেসির সেই অঝোর ধারায় কান্না, পুরো আর্জেন্টিনার হৃদয়কে দুমড়ে-মুচড়ে দিয়েছে। তবে, হারের এই...
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর